নিউজ

‘লকডাউনে দরিদ্র শ্রেণির মানুষদের কি হবে?’ প্রশ্ন কংগ্রেস নেতার

গোটা দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণ যে হারে বাড়ছে, সেই পরিস্থিতিতে আগামী ২১ দিন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী। কিন্তু এর জেরে বিপুল পরিমাণ মানুষ যে অসুবিধায় পড়বেন তা নিয়ে প্রশ্ন করেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা।

তিনি বলেন, “আগামী ২১ দিন বাড়ি থেকে না বেরোতে পারলে দরিদ্র শ্রেণির মানুষ কীভাবে খাদ্যের জোগান পাবেন? এমন অনেক মানুষ আছেন যারা দিন এনে দিন খায় তাদের কি হবে? গরীব, মজুর, কৃষক এবং দোকানদারের ২১ দিন কী ভাবে কাটবে? শুধু তাই নয় এই সংক্রমণ বাড়লে স্বাস্থ্যকর্মীরা কীভাবে সুরক্ষিত থাকবেন?”

এমনই কিছু প্রশ্ন করে প্রধানমন্ত্রীকে দরিদ্র শ্রেণির মানুষের অসুবিধার কথা জানান তিনি। এছাড়াও মাস্ক, স্যানিটাইজার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের কথা তুলে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার কথা জানান তিনি।

গতকাল লকডাউন ঘোষণা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মঙ্গলবার মধ্যরাত থেকে পুরো দেশে লকডাউন জারি থাকবে। ভারত এবং ভারতের প্রতিটি নাগরিককে বাঁচাতে এগিয়ে আসুন আপনি আপনার পরিবার। আগামী ২১ দিনের জন্য বাড়ি থেকে বেরোনোর কথা ভুলে যান কারণ এই মুহূর্তে বাড়ি থেকে বেরোলে আপনি ভাইরাসটিকে বাড়িতে ডেকে নিয়ে আসবেন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026