দেশ

লকডাউনের পরবর্তী সময়ে কেমন হবে রেলসফর? জানুন খুঁটিনাটি

৩ রা মে দেশ জুড়ে দ্বিতীয় দফায় লকডাউনের সময়সীমা শেষ হলে আবার স্বাভাবিক হতে পারে রেল পরিষেবা। এ বিষয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা কল্পনা জারি রয়েছে। তবে ৩ রা মে-র পর যেহেতু লকডাউন বাড়ার তেমন কোন সম্ভাবনা নেই তাই আশা করা হচ্ছে যে, ৪ ঠা মে থেকে আবার চলতে শুরু করবে যাত্রীবাহী ট্রেন। এই সময় রেলসফর কেমন হবে তা নিয়ে সম্প্রতি একটি মহড়া সম্পূর্ণ হলো জব্বলপুর রেলওয়ে স্টেশনে। রেল ও জিআরপি কর্মীদের উপস্থিতিতে সেখানে যাত্রী সুরক্ষার বিভিন্ন দিকগুলো খুঁটিনাটি পরীক্ষা করে দেখা হলো।

রেল সূত্রে খবর, লকডাউন পরবর্তী সময়ে রেল সফর আর আগের মতো থাকবে না। আগের মতোই লাইন দিয়ে টিকিট কেটে যাত্রীরা হুড়মুড়িয়ে ট্রেনে উঠে পড়তে পারবে না। ৪ ঠা মে এয়ারপোর্টের মতো ছাঁকুনি সুরক্ষা বলয় পেরিয়ে রেলসফরে যাবেন যাত্রীরা।

স্টেশনে পা রাখা মাত্র মেনে চলতে হবে সোশ্যাল ডিসট্যান্সিং। টিকিট কাটা থেকে ট্রেনে চড়া সব ক্ষেত্রেই বজায় রাখতে হবে নির্দিষ্ট দূরত্ব। ব্যাগ চেকিং-এর পরেই যাত্রীর থার্মাল স্ক্যানিং করা হবে। তার আগে স্যানিটাইজ করা হবে যাত্রীদের। লিখে রাখা হবে যাত্রীর শারীরিক অবস্থার খুঁটিনাটি। এরপরই ট্রেনে ওঠার অনুমতি মিলবে। এই সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করার যাত্রার ২-৩ ঘন্টা আগে স্টেশনে উপস্থিত হতে হবে যাত্রীদের।

Anirban Kundu

Recent Posts

Airtel দিল বড় ঝটকা! ৮৪ দিনের জনপ্রিয় প্ল্যান ৪০ টাকা বাড়ল

মোবাইল গ্রাহকদের জন্য আবারও খারাপ খবর। দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা Airtel চুপিসারে তার একটি…

April 20, 2026

বড় সুখবর! রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ছে, নবান্নে শীঘ্রই বিজ্ঞপ্তি

ভোটের আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট সামনে এল। কেন্দ্র সরকার সম্প্রতি ডিএ বৃদ্ধির…

April 20, 2026

ভোটের মুখে তৃণমূলকে বড় ধাক্কা! হঠাৎ বাংলায় কাজ বন্ধ আইপ্যাকের, বাড়ছে জল্পনা

বিধানসভা ভোটের ঠিক আগে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাক…

April 20, 2026

কোটি কোটি ভক্তের ঢল! বছর ঘোরার আগেই রেকর্ড গড়ল দীঘার জগন্নাথ ধাম

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছিল দীঘার জগন্নাথ ধামের। আর এক বছরের আগেই…

April 20, 2026

আইপ্যাক ইস্যুতে তোপ মমতার! ‘চাকরি দেব’, কাজ বন্ধের খবরে তীব্র প্রতিক্রিয়া

ভোটের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। তার মধ্যেই আইপ্যাক (IPAC) নিয়ে নতুন করে জল্পনা ছড়াতেই সরব…

April 20, 2026

৭–৮ ঘণ্টা AC চললেও বিল কম! এই ৩ সহজ কায়দা জানলে গরমেও আরাম, খরচও কম

গরম পড়তেই অনেক বাড়িতেই এসি ছাড়া থাকা কঠিন হয়ে যায়। বিশেষ করে রাতে আরাম করে…

April 20, 2026