নিউজ

ATM থেকে বেরিয়েছে ছেঁড়া নোট, এবার আপনার কি করনীয়? জেনে নিন বিস্তারে

আজকালকার দিনে প্রায় সকলেই ব্যাঙ্কের এটিএম পরিষেবা ব্যবহার করে থাকেন। দেশের সর্বত্র যেকোনো জায়গায় পাওয়া যায় বিভিন্ন ব্যাঙ্কের এটিএম। ব্যাঙ্কের লম্বা লাইনে না দাঁড়িয়ে এটিএম থেকে টাকা তোলা অনেক সহজ কাজ। আর এই এটিএম থেকে টাকা তোলাও অত্যন্ত সহজ। তাই সব বয়সের মানুষ এই পরিষেবা ব্যবহার করে থাকেন। তবে অনেকসময় এই এটিএম থেকে ছেঁড়া নোট বেরিয়ে আসে। সেই নোট দিয়ে কোনোকিছু কেনাও যাবে না বা অন্য কোনো কাজেও সেই নোট ব্যবহার করা যাবে না। তখন আপনি পড়তে পারেন মহাবিপদে। তাহলে কি করবেন তখন?

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি নোটিশ জারি করে জানিয়েছে যে এটিএম থেকে ছেঁড়া নোট বেরোলে কোনো চিন্তা নেই। সেই নোট সহজেই বদলি করা যাবে ওই সংশ্লিষ্ট ব্যাঙ্ক থেকে। আপনি ছেঁড়া নোটগুলি সরাসরি সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখায় গিয়ে পরিবর্তন করতে পারবেন। তবে যে ব্যাঙ্কের এটিএম থেকে আপনি টাকা তুলেছেন, আপনাকে সেই ব্যাঙ্কের শাখাতে গিয়েই সেই ছেঁড়া নোটগুলি বদলাতে হবে।

তবে এর জন্য আপনাকে অবশ্যই এটিএম থেকে টাকা তোলার তারিখ, সময় এবং স্থান সংক্রান্ত যাবতীয় তথ্য মনে রাখতে হবে। ব্যাঙ্কে এটিএম থেকে টাকা তোলার স্লিপও জমা দিতে হবে। আপনার কাছে স্লিপ না থাকলে টাকা কাটার মোবাইল ম্যাসেজ দেখালেও চলবে। এটিএম-এ নোট লোড করার আগে নোটগুলি মেশিনের সাহায্যে খুব ভালোভাবে পরীক্ষা করে নেওয়া হবে, এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আরবিআই (RBI) আরও জানিয়েছে যে, এটিএম থেকে জেনেশুনে বিকৃত নোট বিতরণ করা যাবে না। যদি এরপরও ছেঁড়া অথবা নোংরা নোট এটিএম থেকে বেরোয় তাহলে সেই বিকৃত নোট ব্যাঙ্কের শাখায় গিয়ে বদলানো যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026