টেক বার্তা

Whatsapp-এ আসছে নতুন ফিচার, ব্যবহারকারীরা পাবেন দারুন সুবিধা

ব্যবহারকারীদের সুবিধার্থে এবার নতুন একটি ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। যেখানে একই সাথে চারটি ডিভাইস থেকে চালানো যাবে হোয়াটসঅ্যাপ। জানা গিয়েছে খুব শীঘ্রই এই ফিচার আনতে চলেছে আন্তর্জাতিক জনপ্রিয়তা সম্পন্ন এই মেসেজিং সংস্থা।

এই বিষয়ে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট করা হয়, যেখানে বলা হয় নতুন এই ফিচারটি কাজে লাগিয়ে একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী নিজের অ্যাকাউন্টটি চারটি আলাদা আলাদা ডিভাইসে চালাতে পারবেন।

এছাড়াও ‘WABetaInfo’ ট্যুইট করে জানিয়েছে, ওয়াইফাই কানেক্টিভিটি ব্যবহার করে এই ফিচারের মাধ্যমে চারটি ডিভাইসে ডেটা সিঙ্ক করা যাবে। তবে শুধু ওয়াইফাই কানেক্টিভিটি নয়, এটি ছাড়াও যাতে এই ফিচার ব্যবহার করা যায়, সেই বিষয়ে ভাবনাচিন্তা করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

‘WABetaInfo’-এর ট্যুইট থেকে আরও বিস্তারিত জানা গিয়েছে, যে ইতিমধ্যেই এই ফিচার পরীক্ষামূলক ভাবে চালানো শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। যদিও Beta ভার্সনে এখনও পর্যন্ত এই ফিচার উপলব্ধ নয়, তবে খুব শীঘ্রই সমস্ত ভার্সনেই কাজ করবে এই বিশেষ ফিচার।

উল্লেখযোগ্য, এখনও অব্দি হোয়াটসঅ্যাপে মাল্টি-ডিভাইস অপশনে কাজ করার কোনও অপশন নেই। তবে যেসব স্মার্টফোনে ডুয়াল অ্যাপ্লিকেশন সাপোর্ট করে, সেখানে একসাথে দুটি নাম্বারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।

Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026