টেক বার্তা

মে মাসের শেষেই ভারতে আসছে WhatsApp Pay

মে মাসের শেষে ভারতে সবার জন্য চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপ পে। মানিকন্ট্রোলের একটি প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের ইউপিআই ভিত্তিক পেমেন্ট পরিষেবা মে-শেষের মধ্যেই সমস্ত ব্যবহারকারীদের জন্য চালু হয়ে যেতে পারে। এতদিন অবশেষে এই মাসের শেষে সবার জন্য ভারতে হোয়াটসঅ্যাপ পে লঞ্চ হতে পারে। এতদিন হোয়াটসঅ্যাপ পে কেবলমাত্র কিছু নির্দিষ্ট গ্রাহকরাই ব্যবহার করতে পারতো। এবার সকলের জন্যেই আসছে হোয়াটসঅ্যাপ পে।

প্রসঙ্গত, অনেক আগেই চালু হওয়ার কথা ছিল হোয়াটসঅ্যাপ পে এর। কিন্তু ভারতে আর্থিক লেনদেন নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া ভারতের ডিজিটাল পেমেন্ট অ্যাপগুলির তথ্য ভান্ডার ভারতেই সীমাবদ্ধ রাখার নিয়ম জারি করে। ফলে ভারতে হোয়াটসঅ্যাপ কতৃপক্ষকে নতুন সার্ভার তৈরি করতে হয়। সেই সার্ভারের কাজ সম্প্রতি শেষ হয়েছে।

ভারতে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ৪০ কোটি মানুষ। ফলে হোয়াটসঅ্যাপ পে চালু হলে ডিজিটাল লেনদেন যে আরও একধাপ এগিয়ে যাবে একথা বলাই যায়। অনেকেই এমন আছেন যারা গুগল পে, ফোন পে বা পেটিএম এর মত জনপ্রিয় ডিজিটাল লেনদেন অ্যাপ গুলো ঠিক ভাবে ব্যবহার করতে পারেন না। কিন্তু খুব সহজেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। তাই সেই সমস্ত মানুষদের জন্য হোয়াটসঅ্যাপ পে এর মাধ্যমে সহজেই ডিজিটাল লেনদেনের পথ প্রশস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026