ইতিমধ্যেই দেশজুড়ে অনলাইন টাকা লেনদেনের বিভিন্ন অ্যাপ খুবই জনপ্রিয় হয়েছে। গুগলপে, ফোনপের সাথে সাথে জানা গিয়েছিল WhatsApp pay চালু হওয়ার কথা। সেই পদক্ষেপকে বাস্তবায়িত করে এবার লঞ্চ হয়ে গেল WhatsApp Pay ডিজিটাল পেমেন্ট পরিষেবা। যদিও পরিষেবাটি ভারতে নয়, শুধুমাত্র ব্রাজিলেই চালু করা হয়েছে। ১৭ই জুন থেকে চালু হয়েছে এই পরিষেবাটি।
এই বিষয়ে জনপ্রিয় মেসেজিং সংস্থা জানিয়েছে যে, ভবিষ্যতে সব সংস্থা চাইলেই এই ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে যোগ দিতে পারবেন। এতে পেমেন্ট বেশ সুরক্ষিত হবে কারণ, প্রত্যেক লেনদেন ছয় ডিজিটের ‘এম পিন’ বা ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনের মাধ্যমে করা হবে। তবে এই পরিষেবাটি ব্যবহারের জন্য কোনও বাড়তি খরচ করতে হবেনা ব্যবহারকারীদের। জানা গিয়েছে, ব্রাজিলের প্রায় সব ব্যাংকেরই ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করা যাবে এই প্ল্যাটফর্মে।
এই ডিজিটাল পেমেন্ট শুরু করার বিষয়ে গত বছরই জানিয়েছিল মার্ক জুকেরবার্গের সংস্থা Facebook। ইতিমধ্যে ভারতেও এক বছরের বেশি সময় ধরে এই অ্যাপের বিটা ভার্সানে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে সংস্থাটি। যদিও ভারতে কবে এই পরিষেবা চালু হবে, তা এখনও জানা যায়নি। অন্যদিকে, Facebook সম্প্রতি Jio-র শেয়ার কেনার পর একজোট হয়ে WhatsApp-কে কাজে লাগিয়ে JioMart-এর ব্যবসা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…