বিনোদন

বনি ও তার প্রথম স্ত্রীর মধ্যে কীভাবে এলেন শ্রীদেবী?, মুখ খুলেছেন প্রথম স্ত্রী মোনা

বনি কাপুর বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নামজাদা পরিচালক। ৮০’র দশকের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী শ্রীদেবী। শ্রীদেবীর সাথে সম্পর্কে জড়ানোর পূর্বে বিবাহিত ছিলেন পরিচালক। মোনা সৌরি কাপুরের সাথেই তার প্রথম বিবাহ হয়েছিল। তাদের দুই সন্তানও ছিল অর্জুন কাপুর ও অংশুলা কাপুর। স্ত্রী ও দুই সন্তান থাকা সত্ত্বেও শ্রীদেবীর প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন বনি কাপুর। পরবর্তীকালে প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করে অভিনেত্রীর সাথে সাতপাকে বাঁধা পড়েন তিনি।

বনি কাপুরের সাথে আলাপ হওয়ার পূর্বে মোনা কাপুরের বান্ধবী ছিলেন তিনি। একটা সময় ছিল যখন অভিনেত্রী একেবারে নিজের দাদার চোখে দেখতেন বনি কাপুরকে। এমনকি রাখিও বেঁধেছিলেন তিনি। সেইসময়ে মিঠুন চক্রবর্তীর সাথে তার প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে ছিল মিডিয়াতে। পরবর্তীকালে বান্ধবী মোনা কাপুরের বাড়িতেই থাকতে শুরু করেছিলেন তিনি। সেই সূত্রেই ধীরে ধীরে কাছে আসতে শুরু করেন তারা। ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির শুটিংয়ের সময় থেকেই তারা একে অপরের সাথে সম্পর্কে জড়িয়ে যান।

পরে অবশ্য নিজের প্রথম স্ত্রীয়ের সামনেই নিজের মুখে পরিচালক স্বীকার করেছিলেন তিনি শ্রীদেবীর প্রেমে পড়ে গিয়েছেন। অভিনেত্রীর রূপ ও গুণ তাকে আকর্ষণ করেছিল ভীষণভাবে। পরে অবশ্য মোনা কাপুরের সাথে বিয়ের বাঁধন ছিন্ন করে সাত পাকে ঘোরেন শ্রীদেবীর সাথে। বনি কাপুরের এই সিদ্ধান্ত রীতিমত অবাক করে দিয়েছিল কাপুর পরিবারের সকলকেই। বিচ্ছেদের পর অর্জুন কাপুর ও অংশুলা কাপুরকে একা হাতেই মানুষ করেছিলেন তিনি।

তবে অনেকেই হয়তো জানেন না মোনা কাপুর একজন সফল বিজনেস উইমেন ও সফল প্রডিউসার ছিলেন। তবে বনি কাপুরের সাথে বিচ্ছেদের বিষয়টা মন থেকে মেনে নিতে পারেননি তিনি। পরবর্তীকালে শারীরিকভাবে একেবারেই ভেঙে পড়েন তিনি। নিজের ছেলেকে বড়পর্দায় অভিনয় করতে দেখে যেতে পারেননি মোনা কাপুর। শ্রীদেবীর সাথে বনি কাপুরের বিয়ের বিষয়টা মেনে নিতে না পারার কথা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। তবে সমস্ত ক্ষোভ ভুলে শ্রীদেবীর শেষ যাত্রায় উপস্থিত ছিলেন অর্জুন কাপুরও। এই মুহূর্তে বনি কাপুর ও শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের সাথে একেবারে স্বাভাবিক ভাবেই মেশেন অভিনেতা। সম্প্রতি এই ঘটনার সূত্র ধরেই আবারো চর্চায় বনি ও শ্রীদেবী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026