মৃত্যুশয্যায় থাকা ব্যক্তির মুখের সামনে সিগারেট ধরতেই সে ধোঁয়া ছাড়ল, Viral Video

বর্তমান যুগে আট থেকে আশি সকলেই কোনো না কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। ধীরে ধীরে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে ব্যবহার কমে যাচ্ছে টিভি এবং রেডিওর। বিনোদন এখন হাতের মুঠোতেই সীমাবদ্ধ। তাইতো বিশ্বজুড়ে জনপ্রিয়তার শিখরে রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি। বিশেষ করে এই করোনাকালে গৃহবন্দি অবস্থায় থেকে সময় কাটানোর জন্য প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করে থাকেন। দিন দুনিয়ার খবর থেকে শুরু করে হাসির ভিডিও বা অবাক করা কোনো ঘটনা দেখতে হলে অবশ্যই আপনাকে কোনো না কোনো সোশ্যাল মিডিয়া সাইটে আসতে হবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি হাসির ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে হাসি থামাতে পারছেন না নেটিজেনরা। যদিবা প্রথমে ভিডিওটি দেখে আপনার মনে হবে এটি খুবই মর্মান্তিক দৃশ্য। কিন্তু ভিডিও যত এগোবে ততই মুখে হাসি ফুটবে আপনার। কি এমন রয়েছে ওই ভাইরাল ভিডিওতে? জানতে এই প্রতিবেদনের পরবর্তী অংশটি অবশ্যই পড়ুন।

ভাইরাল ভিডিও শুরু হয়েছে একটি মর্মান্তিক দৃশ্য দিয়ে যেখানে দেখা গিয়েছে এক ব্যক্তিকে মৃত্যুশয্যায় সাজিয়ে সাদা চাদর চাপা দিয়ে নাকে তুলো গোঁজা রয়েছে। মুহূর্তের মধ্যেই আপনার মনে হবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কিন্তু ভিডিও এগোতেই দেখা যায় টুইস্ট। অন্য এক ব্যক্তি ওই মৃত ব্যক্তির মুখের সামনে সিগারেট ধরতেই সে শ্বাস নিতে শুরু করে, এবং মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়েন। এই দৃশ্য দেখে হাসি থামাতে পারেনি নেটিজেনরা।

ভিডিওটি দেখে মনে হচ্ছে এটি কোন শুটিংয়ের অংশ। কারণ ওইখানে এক মেয়েকে হাতে প্রফেশনাল ক্যামেরা নিয়ে ঘুরতে দেখা গিয়েছে। ভিডিওটি পোস্ট হয়েছে ashiq.billota নামের এক ইন্সটা পেজে। বলাবাহুল্য, চোখের পলকে ভিডিওটি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা রীতিমতো লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছেন এই ভিডিওতে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026