7th Pay Commission Update: বাংলায় কবে চালু হতে পারে সপ্তম বেতন কমিশন? বাম আমলের ট্রেন্ড অনুসরণ করছে তৃণমূল?

রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কমিশন গঠনের ইতিহাস দেখলে বোঝা যায়, বাম আমলে নির্দিষ্ট সময় অন্তর বেতন কমিশন গঠিত হয়েছিল। তৃণমূল সরকারের নীতি সেই ধারাকেই অনুসরণ করছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

রাজ্যের বেতন কমিশনের ইতিহাস

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার প্রথমবার ১৯৬০ সালে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য পে কমিটি গঠন করেছিল। তখন ১০০ পয়েন্ট মূল্যসূচক ধরে গ্রুপ-ডি কর্মচারীর বেতন ছিল ৬০-৭৫ টাকা, সচিবালয়ের করণিকদের বেতন ১৫০-২৫০ টাকা এবং ডিরেক্টর দপ্তরের করণিকদের বেতন ১২৫-২০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এরপর প্রথম বেতন কমিশন গঠিত হয় ১৯৭১ সালে। এরপর ক্রমান্বয়ে—
– দ্বিতীয় বেতন কমিশন: ১৯৮১
– তৃতীয় বেতন কমিশন: ১৯৯০
– চতুর্থ বেতন কমিশন: ১৯৯৮
– পঞ্চম বেতন কমিশন: ২০০৯
– ষষ্ঠ বেতন কমিশন: ২০২০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর

সপ্তম বেতন কমিশন কবে?

বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন পাচ্ছেন, যার ভিত্তিতে বর্তমানে তাঁদের ডিএ ১৪ শতাংশ। এপ্রিল থেকে আরও ৪ শতাংশ বাড়িয়ে ১৮ শতাংশ করার কথা ঘোষণা করা হয়েছে।

তবে এবারের রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির কথা বলা হলেও সপ্তম বেতন কমিশনের ঘোষণা হয়নি। অন্যদিকে, কেন্দ্র ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ ডিএ পাচ্ছেন এবং ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তাঁরা অষ্টম বেতন কমিশনের আওতায় চলে আসবেন।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ সরকার কবে সপ্তম বেতন কমিশন ঘোষণা করবে?

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026