করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে সকলেই বেশ চিন্তিত। এই ঢেউয়ে বহু মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অনেকে আবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সকলেই জানতে চাইছেন কবে এই করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ শেষ হবে। এই প্রশ্নের এবার সঠিক সুলুক সন্ধান দিলেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন আগামী জুলাই মাসে এই করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ শেষ হতে চলেছে। তবে করোনা কিন্তু এর মধ্যেই শেষ হচ্ছে না।
বিজ্ঞানীদের আশঙ্কা যদি সত্যি হয় তাহলে আগামী ছয় থেকে আট মাসের মধ্যে আবারও আসতে পারে আরও একটি ঢেউ, যেটা হবে করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ। ইতিমধ্যেই বিজ্ঞানীদের তিন সদস্যের একটি প্যানেল তৈরি হয়েছে এবং তারা একটি মডেল এর মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। তারা বলছেন, এখন যেমন দৈনিক ৪ লক্ষ্যের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন, যে জায়গায় দাঁড়িয়ে চলতি মাসের শেষের দিকে দৈনিক আক্রান্তের সংখ্যা হবে দেড় লক্ষ। আর জুলাই মাসের মাঝামাঝি নাগাদ এই সংখ্যা গিয়ে পৌঁছবে ২০,০০০ এর গণ্ডিতে।
এখনো পর্যন্ত বেশ কয়েকটি রাজ্য এই করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের শিখরে পৌঁছায়নি। বিজ্ঞানীদের অভিমত তামিলনাড়ু এবং পুদুচেরি আগামী কয়েকদিনের মধ্যে আক্রান্তের শিখরে পৌঁছে যাবে। তার পাশাপাশি আসাম, মেঘালয় এবং ত্রিপুরার মত উত্তর-পূর্বের রাজ্যগুলি এখনো পর্যন্ত করোনার দ্বিতীয় ঢেউয়ের মর্মান্তিকতা দেখতে পায়নি।
তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন ইতিমধ্যেই মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, রাজস্থান, কেরালা, সিকিম, উত্তরাখণ্ড, গুজরাট, হরিয়ানা, দিল্লি এবং গোয়ায় সর্বাধিক সংক্রমণ রেকর্ড করা হয়েছে। এবারে এই গ্রাফ ধীরে ধীরে নীচে নামতে শুরু করবে। আগামী ছয় থেকে আট মাসের মধ্যেই এই ভাইরাসের তৃতীয় ঢেউ আসতে চলেছে। তবে যদি টিকাকরণ সম্ভব হয় তাহলে সেই তৃতীয় ঢেউ খুব একটা প্রবল হবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…