এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম আনলো এসবিআই। এবার থেকে টাকা তোলার সময় এসবিআই গ্রাহকদের সাথে রাখতে হবে মোবাইল ফোন। নতুন নিয়মটি হল ওটিপি ভিত্তিক টাকা উত্তোলন। এটিএম জালিয়াতি রুখতেই এমন ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হয়েছে এই নিয়ম।
এসবিআই তরফ থেকে একটি টুইটের মাধ্যমে গ্রাহকদের জানানো হয়েছে, “ওটিপি ভিত্তিক পদ্ধতিতে এটিএম থেকে টাকা তোলা এখন আরও সুরক্ষিত। এই নিয়মটি ২০২০ সালের ১লা জানুয়ারী থেকে প্রযোজ্য। নিকটতম এসবিআই শাখা বা এটিএমে গিয়ে আপনার মোবাইল নাম্বারটি সংযুক্ত করুন এই সুবিধা লাভের জন্য।”
আরও পড়ুন : ট্রাই এর নতুন নির্দেশিকায় মূল্যবৃদ্ধির যুগে সস্তা হচ্ছে কেবল টিভি পরিষেবা
সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। ১০০০০ টাকার বেশি টাকা তুললে এটি প্রযোজ্য হবে। এটিএম মেশিনে কার্ড ঢুকিয়ে টাকার অঙ্ক দিলে মোবাইলে ওটিপি নাম্বারটি আসবে। এরপর ওই নাম্বারটি ইনপুট করলেই টাকা উঠবে। তবে এই সুবিধা এসবিআই ছাড়া অন্য ব্যাংকে প্রযোজ্য নয়। তবে শুধু এসবিআই নয়, এটিএম জালিয়াতি থেকে গ্রাহকদের বাঁচাতে অন্যান্য ব্যাংকও এই পরিষেবা চালু করবে বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…