খেলা

Team India: আর কবে কাপ জিতবে ভারত? ICC ট্রপির খরা নিয়ে রোহিতদের এক হাতে নিলেন হরভজন সিং

ভারত শেষবার কবে আইসিসি ট্রফি জিতেছে তা হয়তো অনেকেরই মনে নেই। আর মনে থাকলেও সেটি ভুলতে বসেছে অTeam India: কবে কাপ জিতবে ভারত? ICC ট্রপির খরা নিয়ে রোহিতদের এক হাতে নিলেন হরভজন সিংনেক ক্রিকেটপ্রেমীরাই। এই নিবন্ধে আমরা আপনাকে জানিয়ে রাখি, ভারত শেষবারের মতো আইসিসি ট্রফি জিতেছিল ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। এরপর অতিক্রম হয়েছে এক দশকে আরও বেশি সময়, তবুও চূড়ান্ত সাফল্য থেকে সর্বদা পিছিয়ে থেকেছে টিম ইন্ডিয়া।

২০১৩ সালের পর প্রতিটি আইসিসি টুর্নামেন্টে ভারতীয় দল এনে দিয়েছে ব্যর্থতা। ২০১৪ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলেও শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে যায়। এরপর ২০১৫ ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে টিম ইন্ডিয়া। ২০১৬ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে কাপ জয়ের লড়াই থেকে ছিটকে যায় ভারত।

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে বসে ভারতীয় দল। ২০১৯ একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বাড়ি টিম ইন্ডিয়া। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চূড়ান্ত হতাশ করে গ্রুপ লিগ থেকেই ছিটকে যায়। এরপর অধিনায়কত্ব হাত বদল হলেও ভারতের ধারাবাহিকতার পরিবর্তন রয়েছে অপরিবর্তিত। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে ভারত সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জাজনক ভাবে হারে।

এত পরাজয়ের পর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংও রীতিমত উৎকন্ঠা প্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে। তিনি এদিন বলেন, ‘প্রতিবছর আমরা দলে একাধিক পরিবর্তন দেখেছি তবুও ম্যাচের ফলাফল থেকেছে অপরিবর্তিত। যখন এক দশকের বেশি সময় ধরে আইসিসি ট্রফি স্পর্শ করতে পারেনি ভারত তখন বিশ্বের সেরা দল হয়ে লাভ কি?’

Kriti Lekha Shome

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026