রাজ্য

Monsoon Update: রিমালের প্রভাবে প্যাচপ্যাচে গরম, বঙ্গে কবে ঢুকবে বর্ষা? এলো বড় আপডেট

রবি এবং সোমবার ধরে দাপট দেখিয়ে সরেছে ঘূর্ণিঝড় রিমাল (Weather Update)। ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে পরিণত হওয়ার পর সোমবার সারা দিন দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট ছিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। তবে এখন ঘূর্ণিঝড়ের প্রভাব কমলেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগিয়ে এসেছে অনেকটাই। দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা বাড়লেও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪ দিনের মধ্যেই ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ কেরলে পৌঁছে যাবে মৌসুমী বায়ু।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রিমাল ক্রমশ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করবে রিমাল। সমুদ্র উপকূলে দমকা ঝোড়ো বাতাসের গতি কমবে ধীরে ধীরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রিমালের টানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটা এগিয়ে এসেছে। আগামী কয়েক দিনের মধ্যে মালদ্বীপ এবং দক্ষিণ আরব সাগরের বেশিরভাগ অংশে পৌঁছাবে মৌসুমী বায়ু। আর চার পাঁচ দিনের মধ্যে পৌঁছে যাবে উত্তর পূর্ব ভারত এবং কেরলে।

বর্তমানে রাজস্থান এবং উত্তরপ্রদেশে রয়েছে দুটি ঘূর্ণাবর্ত। ৩০ মে উত্তর পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গলবার সকাল থেকেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী দু তিন দিনে দক্ষিণের প্রায় সব জেলাতেই তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে। সেই সঙ্গে রিমালের প্রভাবে হাওয়ায় জলীয় বাষ্প থাকার কারণে বাড়তে পারে অস্বস্তিও। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এবং অস্বস্তি দুটোই বাড়বে। তবে বিকেল বা সন্ধ্যের দিকে পশ্চিমের জেলাগুলিতে থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় কলকাতায় তাপমাত্রা পারদ ঘোরাফেরা করবে ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রির মধ্যে।

উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। দার্জিলিং এবং কালিম্পংয়ে রয়েছে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026