রাজ্য

Monsoon Update: সময়ের আগেই কেরলে বর্ষা, এই দিন থেকে ভারী বর্ষণে ভাসবে বাংলা, আপডেট হাওয়া অফিসের

নির্ধারিত সময়ের আগেই ঢুকল বর্ষা (Monsoon)। ভারতের মূল ভূখণ্ড অর্থাৎ কেরলে বর্ষা ঢোকে সাধারণত ১ লা জুন। গত ১৫ মে মৌসম ভবনের তরফে জানানো হয়েছিল এবারে ৩১ মে বর্ষা প্রবেশ করবে কেরলে। তবে সময়ের আগেই কেরলে প্রবেশ করেছে বর্ষা। শুধু তাই নয়, উত্তর পূর্ব ভারতেও বর্ষা আগেই প্রবেশ করেছে বলে জানা যাচ্ছে। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, বাংলায় কবে পা রাখবে বর্ষা?

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু ত্বরান্বিত হয়েছে। বর্ষার আগমনের ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে রিমাল। এর প্রভাবে বিগত কয়েকদিন ধরেই কেরলে ভারী বৃষ্টিপাত চলছিল। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, অসম এবং মণিপুরে আগামী ৫ জুন বর্ষা প্রবেশ করবে। বাংলার ক্ষেত্রে ১০ জুনের মধ্যে বর্ষা আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আগামী ১ লা জুন, শনিবার রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোট রয়েছে। সেদিন বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। পাশাপাশি ৪ ঠা জুন, ভোটের ফল প্রকাশের দিনও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। জুনের প্রথমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। জুনের প্রথম চারদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও ৫০ কিমি বেগেও দমকা হাওয়া বইবার সতর্কতা রয়েছে।

উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ঝেলায় হতে পারে ভারী বৃষ্টি। রিমালের প্রভাবেই এই বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। এই ৫ জেলার জন্য জারি হয়েছে কমলা সতর্কতা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026