নিউজ

Local Train Update: কবে থেকে রাজ্যে স্বাভাবিক ভাবে চলবে লোকাল ট্রেন? জানিয়ে দিল পূর্ব রেল

করোনা সংক্রমণের কারণে গত মে মাসের শেষ থেকে রাজ্যে দ্বিতীয় বার লকডাউন শুরু হয়৷ ধীরে ধীরে লকডাউন শিথীল হলেও আপাতত এ রাজ্যে দু’ ক্ষেত্রে ‘লকডাউন’ চলছে। প্রথমত হল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পঠনপাঠন আর দ্বিতীয়টি হল লোকাল ট্রেন চলাচল। প্রথম সমস্যার অবশ্য সুরাহা গতকাল করেছে রাজ্য সরকার৷ ১৬ নভেম্বর থেকেই করোনা নিয়মবিধী মেনে ফের খোলা হবে স্কুল কলেজ৷ একথা সোমবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু লোকাল ট্রেন যে কবে চলবে, তা নিয়েএ খনো রাজ্যের তরফে এখনও কোনও সংকেত মেলেনি। স্কুল কলেজ খোলার নির্দেশের পর ফের এই প্রশ্ন সকলের মনে আসছে যে কবে থেকে ট্রেনের চাকা সকলের জন্য ঘুরবে? অবশ্য পূর্ব রেলের তরফেল থেকে জানানো হয়েছে, লোকাল ট্রেন চালানো নিয়ে রাজ্য সরকারের সবুজ সংকেত এখনো পাওয়া যায়নি। নবান্ন থেকে যেদিন ট্রেন চলার অনুমতি দেওয়া হবে তার পরদিন থেকেই লোকাল ট্রেন চালাতে প্রস্তুত হবে একথা জানিয়েছে পূর্ব রেল।

আগামী মাসের ১৬ থেকে রাজ্যে স্কুল এবং কলেজ খুলে যাবে। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে পারবে। কিন্তু স্কুল, কলেজ খুললেও পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা যাবেন কীভাবে, এই নিয়ে নানান মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষত বহু ছাত্র-ছাত্রী, শিক্ষকদের যাতায়াতের ক্ষেত্রে একমাত্র মাধ্যম হল লোকাল ট্রেন। সেক্ষেত্রে লোকাল ট্রেন না চালিয়েই যদি স্কুল ও কলেজ খুলে দেওয়া হলে তাহলে তো তাঁরা প্রবল সমস্যায় পড়বেন বলে মন্র করা হচ্ছে৷

উল্লেখ্য, পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, লোকাল ট্রেন চালানো নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও তাদের কোনও নির্দেশ আসেনি বা যোগাযোগ করা হয়নি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেছেন, ‘১৬ নভেম্বর থেকে তো স্কুল খুলবে। এখনও সময় আছে। আজ বললে কাল সকালে চালিয়ে দেব ট্রেন।’
.

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026