কলকাতা : মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘আনলক ফোর’। আর এই ‘আনলক ফোর’-এ সমস্তরকম বিধি মেনে ট্রেন ও মেট্রো পরিষেবা চালু করার ক্ষেত্রে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শিয়ালদহ ডিভিশন বেঞ্চে এই নিয়ে বৈঠক করা হয়েছে। যদি ট্রেন চালু করা হয়, তাহলে সমস্তরকম স্বাস্থ্যবিধি মেনে নিয়ে যাতে পরিষেবা দেওয়া যায় সেই বিষয় মাথায় রেখেই আগে থাকতে পরিকল্পনা করে রাখতে চাইছে নবান্ন।
যদিও এ বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রক এখনও কোনও গ্রিন সিগনাল পাওয়া যায়নি। তবে শুক্রবার এই মর্মে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রককে একটি চিঠি দিয়েছেন। যাতে রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ যাদবকে উল্লেখ করে বলা হয়েছে যে, সমস্তরকম স্বাস্থ্যবিধি মেনে যদি রেল ও মেট্রো পরিষেবা দেওয়া যায়, তাহলে রাজ্যের তরফ থেকে কোনও আপত্তি থাকবে না।
প্রসঙ্গত ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন কলকাতায় বিমান ওঠানামা করবে। তাহলে কি এর পাশাপাশি ট্রেন ও মেট্রোর চাকাও গড়াতে চলেছে? সেটাই এখন দেখার বিষয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…