ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Money Double: মাত্র ৬ বছরে হবে টাকা ডবল, এই হিডেন ট্রিকস ব্যবহার করলে আপনিও হয়ে যাবেন কোটিপতি

বেতন প্রতি মাসে আসে কিন্তু তা মাসে শেষ হওয়ার আগেই খরচ হয়ে যায়, খরচের চক্র কি আর্থিক অবস্থার অবনতি ঘটাচ্ছে আপনার? কিন্তু উপার্জন এবং ব্যয়ের মধ্যে যদি আপনি সঞ্চয় যোগ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার সামান্য আয় থেকেও প্রচুর টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন এবং ভবিষ্যতের জন্য জমা করতে পারবেন। এই টাকা দিয়ে আপনি আপনার ছোটখাটো স্বপ্ন পূরণ করতে পারেন। তবে এটা করার জন্য আপনাকে কিছু টিপস জানতে হবে, যা ব্যবহার করলে আপনি আপনার টাকা সেভ করতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক, সঞ্চয় এবং বিনিয়োগের সেই তিনটি সূত্র যার মাধ্যমে আপনি নিজের টাকা ডবল করতে পারেন খুব সহজে।

কতদিনে হবে টাকা ডাবল?

প্রত্যেকের মনে প্রশ্ন আসে কবে তাদের টাকা ডবল হবে। এমন পরিস্থিতিতে এই নিয়ম আপনাকে বলে দেবে আপনি কত টাকা আয় করবেন। ধরুন আপনার কাছে মাত্র ২০ হাজার টাকা রয়েছে। এই অর্থ বিনিয়োগ এবং ব্যায় হিসাব করে নিয়ে আপনি জানতে পারবেন আপনি কত দিনে টাকা ডবল করতে পারবেন। এর জন্য একটি নিয়ম রয়েছে যাকে বলে ৭২ এর নিয়ম। আপনার বিনিয়োগ প্রকল্প যে সুদ দেয়, সেই সংখ্যা দিয়ে যদি আপনি ৭২ কে ভাগ করেন, তাহলে আপনি জানতে পেরে যাবেন কতদিনে আপনার টাকা ডবল হবে। ধরা যাক, আপনার বিনিয়োগ প্রকল্প ৮ শতাংশ করে সুদ দিয়ে থাকে। তাহলে, এই বিনিয়োগে যদি আপনি একইভাবে রিটার্ন পেতে থাকেন, তাহলে ৭২/৮ অর্থাৎ ৯ বছরে আপনার টাকা ডবল হয়ে যাবে। অন্যদিকে, যদি আপনার পলিসি আপনাকে ১২ শতাংশ সুদ দেয় তাহলে আপনি ৭২/১২ অর্থাৎ ৬ বছরে আপনার টাকা দ্বিগুণ করে নিতে পারবেন।

তিনগুণ টাকা কতদিনে বাড়বে?

আপনি যদি আপনার টাকা তিনগুণ করতে চান তাহলে আপনাকে আপনার সুদের হারকে দিয়ে ১১৪ সংখ্যাটিকে ভাগ করতে হবে। আগের মতো হিসাব অনুযায়ী ধরে নেওয়া যাক আপনি ৮ শতাংশ করে সুদ এখানেও পাচ্ছেন। অর্থাৎ আপনি ১১৪/৮ = ১৪.২ বছরে টাকা দ্বিগুণ করতে পারবেন। চারগুণ করতে গেলে, এই ১১৪ সংখ্যার পরিবর্তে আপনাকে ১৪৪ সংখ্যাটিকে ভাগ করতে হবে। আপনার বিনিয়োগ প্রকল্পে সুদ যত বেশি হবে, তত কম সময়ে আপনি আপনার টাকা দ্বিগুণ, তিনগুণ বা চারগুণ করতে পারবেন। তবে মাথায় রাখবেন, যদি আপনার রিটার্নের পরিমাণ পাল্টাতে থাকে, তাহলে কিন্তু এই নিয়ম কাজ করবে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026