নিউজ

নিম্নচাপের জেরে বাংলায় ঢুকছে বর্ষা, তারিখ জানিয়ে দিল হাওয়া অফিস

কিছুদিন আগে থেকেই বাংলায় বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে, তবে সেটা কোনভাবেই মৌসুমী বায়ুর বৃষ্টি নয়, বরং যশ ঘূর্ণিঝড়ের প্রভাবে সেই বৃষ্টি হয়েছিল। কিন্তু এবারে যশ চলে যাওয়ার পরেই বাংলায় আবারো শুরু হয়েছে হাঁসফাঁস গরমের পরিস্থিতি। তাই এই গরম থেকে বাংলার প্রত্যেক মানুষকে রক্ষা করতে বাংলায় হাজির হচ্ছে বর্ষা।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে ১১ জুন বাংলায় প্রবেশ করতে চলেছে বর্ষা। বাংলার বৃষ্টিপ্রেমী বাঙালিদের কাছে এই সময়টা হতে চলেছে একেবারে আদর্শ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি মাসের ১১ তারিখ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। সেই নিম্নচাপের উপর ভর করে পশ্চিমবঙ্গের আসতে চলেছে বর্ষা।

১১ জুন আসার পর মোটামুটি তারপর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে পুরো পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিস্থিতি। সেই সময় রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রী এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। জানা যাচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে। তবে এইবার কিন্তু আগের বারের থেকে বৃষ্টি কম হবে বলেই খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে।

আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, এবারে পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করলে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হবে। ৮ জুনের মধ্যে বাংলায় বর্ষা প্রবেশ করার কথা কিন্তু, কেরালাতে এবছর বর্ষা ঢুকেছে একটু দেরি করে। পশ্চিমবঙ্গেও সেরকম ভাবেই বর্ষা ঢুকতে একটু সময় নিচ্ছে। তবে বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি বিহার, ঝারখন্ড, উড়িষ্যা, সিকিম ও ছত্রিশগড়ে বেশ ভালো পরিমান বৃষ্টি হতে চলেছে।

John Fabian

Recent Posts

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026

KKR ভক্তদের জন্য বড় সারপ্রাইজ! মাঠে নয়, এবার রাস্তায় ছুটবে হিরোর এই বিশেষ স্কুটার

আইপিএল ২০২৬-এর উত্তেজনার মাঝেই ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ চমক নিয়ে এলো হিরো মটোকর্প। কলকাতা নাইট…

March 27, 2026

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026