রাজ্য

বাংলায় প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু, বর্ষা ঢোকার দিনক্ষন জানাল আবহাওয়াবিদরা

পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজকে কেরলে প্রবেশ করতে চলেছে বর্ষা। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আর কিছুদিনের মধ্যেই বাংলায় প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সুনির্দিষ্ট সময় থেকে দুদিন দেরি করে ৩ জুন প্রবেশ করছে বর্ষা। আবহাওয়া দপ্তর জানিয়েছিল, ঘূর্ণিঝড় যশের প্রভাবে কেরলে এই দেরি।

আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কেরল শাখাটি প্রবেশ করতে চলেছে ৩ জুন। এই শাখাটির ভারতে প্রবেশ করার কথা ছিল ১ জুন। তারিখ পিছিয়ে ৩ জুন আসল বর্ষা। তবে এবার প্রশ্ন উঠছে বাংলাতে কবে আসবে বর্ষা?

আবহাওয়াবিদদের মতামত, পশ্চিমবঙ্গের বর্ষার সাথে অন্য দিকের তুলনা করা যাবে না। জুন মাসে যে রকম ভাবে বায়ুপ্রবাহ চলবে, সেই নিরিখে পশ্চিমবঙ্গে বর্ষা আসবে। তবে আবহাওয়াবিদরা আশা করছেন আগামী ৭ জুনের মধ্যে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বর্ষার প্রভাব শুরু হয়ে যাবে।

আবহাওয়াবিদরা বলছেন উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ৭ জুন বৃষ্টি শুরু হওয়ার কথা। শিলিগুড়িতে ৮ জুন, দক্ষিণ বঙ্গ এবং কলকাতায় যথাক্রমে ১০ এবং ১১জুন, গোটা বাংলায় ১৫ জুনের মধ্যে বৃষ্টি শুরু হবে। গত তিনদিন ধরে কেরলে বৃষ্টি চলছে লাগাতার। এরকম পরিস্থিতিতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও বর্ষা পৌঁছে গিয়েছে। দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করে যাওয়ার পরে বর্ষার প্রহর গুনছে বৃষ্টি প্রিয় বাঙালি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026