কেন্দ্রের নয়া নির্দেশিকায় ২০ এপ্রিলের পর বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা আনছে কেন্দ্র। এতদিন পর্যন্ত লক ডাউনের ফলে বন্ধ রাখা হয়েছিল আমাজন, ফ্লিপকার্টের মত সংস্থার ডেলিভারি। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে তৈরি হয়েছে দ্বিতীয় দফার লক ডাউনের গাইডলাইন। আর এই গাইডলাইনে সমস্ত ই-কমার্স কোম্পানির ডেলিভারিতে ছাড় দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার প্রধানমন্ত্রী লক ডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত দীর্ঘায়িত করেছেন। আর নতুন নির্দেশিকায় বলা হয়েছে আমাজন, স্ন্যাপডিল, ফ্লিপকার্টের মত কোম্পানিগুলি ডেলিভারি করতে পারবে। তবে রেড জোন বা হটস্পট চিহ্নিত এলাকাগুলিতে প্রয়োজনীয় পন্য ডেলিভারিতেই শুধু ছাড় দেওয়া হবে। বুধবারই এইকথা জানিয়েছে কেন্দ্র।
তবে তাদের অবশ্যই অনুসরণ করতে হবে সামাজিক দুরত্ব। এবং ৫০ শতাংশ কর্মী কাজ করতে পারবেন। এদিকে দেশে আক্রান্ত ছাড়িয়েছে ১৩ হাজার ও মৃত্যু হয়েছে ৪০০ এরও বেশি মানুষের। তাই নতুন গাইডলাইনে কেন্দ্র শিথিলতা আনলেও মানতে হবে সোশ্যাল ডিসট্যান্সিং।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…