নিউজ

কবে থেকে খুলবে স্কুল-কলেজ? নতুন দিনক্ষন প্রকাশ করলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

দীর্ঘদিন লকডাউনের জেরে দেশের সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে।  গত মার্চ মাস থেকে স্কুল বন্ধ রয়েছে। এবার কবে থেকে স্কুল খুলতে পারে সেই বিষয়ে এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছেন, গত ১৬ মার্চ থেকে স্কুল বন্ধ রাখা হয়েছে। এখন স্কুল বন্ধই থাকবে। আগামী আগস্ট মাস পর্যন্ত স্কুল বন্ধই থাকতে পারে। সম্ভবত ১৫ আগস্টের পর স্কুল খুলতে পারে। আর ১৫ আগস্টের মধ্যে সব পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে তিনি জানিয়েছেন।

সিবিএসসি বোর্ডের পরীক্ষাগুলি ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে নেওয়া হবে। আর আইসিএসই ও আইএসসি পরীক্ষাগুলি ও নেওয়া হবে ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত। NEET পরীক্ষা হবে ২৬ জুলাই থেকে। JEE পরীক্ষা হবে ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত । সমস্ত পরীক্ষাগুলি UGC, NCERT গাইডলাইন মেনেই হবে। সমস্ত ক্ষেত্রেই আলাদা আলাদা গাইডলাইন তৈরী করা হবে।

কেন্দ্র যে গাইডলাইন প্রকাশ করেছে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের মাস্ক, গ্লাভস পড়তে হবে। প্রতিটি স্কুলে থার্মাল স্ক্যানার বসাতে হবে। সিসিটিভিতে সমস্ত কিছুর ওপর নজরদারি রাখতে হবে। একটি সিটে কেবলমাত্র ২ জন করেই বসতে পারবে। সমস্ত স্কুল প্রতিষ্ঠানগুলির বিভিন্ন জায়গাতে গাইডলাইন লেখা থাকবে। তবে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে সেক্ষেত্রে এখনই স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026