রাজ্য

বাংলায় কি এখন স্কুল খুলবে? জল্পনা বাড়িয়ে উত্তর দিলেন খোদ শিক্ষামন্ত্রী

করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে গত বছরের মার্চ মাস থেকে গোটা রাজ্যে বন্ধ আছে সমস্ত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়। কিন্তু কবে খুলবে স্কুল? এই নিয়ে জল্পনা তুঙ্গে রাজ্যস্তরে। এরইমধ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মন্তব্যে জল্পনা বেড়েছে আরো একটু। তিনি হঠাৎই রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জীবাণুমুক্ত করার নির্দেশ দিয়েছেন। তারপর বলেছেন যেদিন সরকার সিদ্ধান্ত নেবে সেদিন থেকেই রাজ্যের সমস্ত স্কুল খোলা যাবে।

করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে গত মার্চ মাস থেকে স্কুলের সমস্ত পঠন পাঠন বন্ধ আছে। এরই মাঝে চলছে অনলাইনে ক্লাস। কিন্তু অনলাইনে ক্লাস করে সবাই ঠিকমতো তাদের পঠন-পাঠন চালাতে পারছে না। অন্যদিকে পড়শী রাজ্য অসম সহ বিভিন্ন রাজ্যে এরমধ্যে স্কুল খুলে গিয়েছে। এছাড়াও ত্রিপুরাতে আজ থেকে পঞ্চম শ্রেণির ক্লাস চালু হচ্ছে। সেইকথা ভেবেই রাজ্যের শিক্ষক সংগঠনগুলি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে স্কুল চালু করার জন্য অনুরোধ জানিয়েছিলেন।

শিক্ষক সমিতির অনুরোধের জবাব দিয়ে গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেছেন, “জীবাণুমুক্ত কাজ হবে সর্বপ্রথম। কোন রাজ্যে কি হচ্ছে সেটা জেনে আমার কোন লাভ নেই। আমাকে যেমন রাজ্যে পঠন-পাঠন চালিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে ঠিক তেমনি পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভাবতে হবে। তাই আমাদের এখন প্রথম লক্ষ্য হচ্ছে স্কুলগুলোকে জীবাণুমুক্ত করা। ইতিমধ্যেই জীবানুমুক্ত করণের কাজ বিভাগীয় স্তর শুরু হয়ে গিয়েছে। এরপর সরকার সিদ্ধান্ত যেদিন নেবে সেদিন থেকেই স্কুল খুলে যাবে।”

অন্যদিকে বাংলায় আবার দুজনের করোনা ভাইরাসের নতুন প্রজাতির সংক্রমণ হয়েছে। তার জেরে ভবিষ্যতে কি হবে তা নিয়ে চলছে প্রবল জল্পনা-কল্পনা। এর মাঝে আজব স্কুল খোলা যাবে নাকি তা নিয়ে সন্দেহ সমস্ত মহলে। তবে জানা যাচ্ছে এই করোনার মাঝে স্কুল খুললে কি কি নিয়ম মেনে চলতে হবে অর্থাৎ একটা ক্লাসে কত জন পড়ুয়া বসবে বা কি করে পড়ুয়ারা স্কুলে যাবে সেই নিয়ে একটি খসড়া নির্দেশিকা তৈরি হয়েছে। এবার কবে বাংলায় স্কুলগুলি খোলে সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026