দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা। আর কদিন পরেই আগমনী সুরে মেতে উঠবে সকলে। আর এই পূজার মরসুমেই সরকার ক্ষুদ্র প্রকল্পের ক্ষেত্রে এফডির সুদের পরিমাণ বাড়াতে চলেছে। পূজার আগে এটি যে বড় সুখবর গ্রাহকদের জন্য, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষায় রাখছে না। এই মুহূর্তে সরকারের সুদ বৃদ্ধি প্রসঙ্গেই বিস্তারিত আলোচনা করা হবে।
পোস্ট অফিসের সুদের হার-
এফডির মেয়াদের উপর নির্ভর করেই সুদের হার নির্ধারণ করা হয়। এক্ষেত্রে সর্বোচ্চ সুদের হার ৭.৫ শতাংশ। অন্যদিকে পোস্ট অফিসে ১ বছরের টিডিতে সুদের হার ৬.৯ শতাংশ। দুই ও তিন বছরে পোস্ট অফিসের টিডিতে সুদের হার ৭ শতাংশ। আর ৫ বছরের টিডিতে সর্বোচ্চ সুদের হার থাকবে ৭.৫ শতাংশ।
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার-
এই ধরনের প্রকল্পের ক্ষেত্রে সুদের হার ৪ শতাংশ। এক্ষেত্রে পোস্ট অফিস ১ বছরের এফডিতে ৬.৯ শতাংশ হারে সুদ দেয়। দুই ও তিন বছরের এফডিতে সুদের পরিমাণ ৭ শতাংশ। ৫ বছরের এফডিতে মোট সুদের পরিমাণ ৭.৫ শতাংশ। পাশাপাশি ৫ বছরের আরডিতে সুদের পরিমাণ ৬.৫ শতাংশ।
কোন ব্যাঙ্কের এফডিতে কত সুদ মিলবে?
১) এইচডিএফসিতে স্থায়ী আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ সুদের হার ৭.৭৫ শতাংশ।
২) এসবিআইতে স্থায়ী আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ সুদের হার ৭.৫০ শতাংশ।
৩) পিএনবির স্থায়ী আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ সুদের হার ৭.৭৫ শতাংশ।
৪) আইসিআইসিআই ব্যাঙ্কে স্থায়ী আমানতের সর্বোচ্চ সুদের হার ৭.৬০ শতাংশ।
উল্লেখ্য, সরকার এই ক্ষুদ্র প্রকল্পের ক্ষেত্রে খুব শীঘ্রই ৪-৮.২ শতাংশ সুদের হার বৃদ্ধি করতে চলেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…