নিউজ

করোনা আবহে কোন সংস্থার প্রতিষেধক কোন অবস্থায় দাঁড়িয়ে? দেখে নিন

বারবার নিজেকে বদলে চিকিৎসকদের নাজেহাল করছে নোভেল করোনা ভাইরাস। গোটা বিশ্ব জুড়ে যেভাবে নিজের প্রতিপত্তি কায়েম করছে এবং মিউটেশনের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়েছে তাতে এই মারণ ভাইরাসকে সমূলে বিনাশ করতে তোরজোর শুরু করেছে গোটা বিশ্বের বৈজ্ঞানিক মহল। বিশ্ব জুড়ে নিত্যদিন লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আর এর ফলেই ঘুম উড়েছে চিকিৎসকদের। এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় করোনা ভাইরাসের প্রতিষেধক আবিস্কার। কতোটা এগোলো করোনার প্রতিষেধকের কাজ? দেখে নেওয়া যাক-

* ভারত বায়োটেক: ইতিমধ্যে ‘কোভ্যাক্সিন’ নামক একটি প্রতিষেধক মানব দেহে পরীক্ষা করার সবুজ সংকেত পেয়েছে সরকারের তরফ থেকে। এই ‘কোভ্যাক্সিন’ প্রতিষেধকের নির্মাতা ভারত বায়োটেক। এই প্রতিষেধক ভারতের বাজারে সাধারণ মানুষের জন্য আসছে আগামী ১৫ই আগস্ট।

* ওভিস্যাক্স: এই সংস্থা করোনা ভাইরাসের টিকা আবিস্কারের চেষ্টায় রয়েছে।

* প্যানাসিয়া বায়োটেক: আগামী বছর অর্থাৎ ২০২১ সালে এই সংস্থা করোনার প্রতিষেধক আবিস্কার করতে পারবে, এমনই জানিয়েছে সংস্থা। চলতি বছরের সেপ্টেম্বর মাসের পর থেকে পরীক্ষা রোগীর দেহে পরীক্ষা করা শুরু হবে।

* মোর্ডেনা: এই সংস্থার এক মার্কিন গবেষক ডঃ অ্যন্টনি ফৌসি জানিয়েছেন, শীঘ্রই আবিস্কৃত টিকা দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হবে। প্রথম পর্যায়ে আশানুরূপ ফল মিলেছে।

* সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া: এই সংস্থা আশাবাদী আগামী ৬ মাসের মধ্যে করোনা প্রতিষেধক তাঁরা তৈরি করে ফেলবে। এছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও AstraZeneca এর সঙ্গে যৌথভাবে এই সংস্থা করোনার প্রতিষেধক আবিস্কার করছে। মোট ৪ ধরনের টিকা আবিস্কারের কাজ চালাচ্ছেন তাঁরা।

* জাইডাস ক্যাডিলা: আগামী অক্টোবর কিংবা নভেম্বর মাসের মধ্যেই প্রথম ও দ্বিতীয় ধাপে ট্রায়ালের কাজ সম্পূর্ণ করবে এই সংস্থা। এরপর তৃতীয় ধাপের ট্রায়াল চলবে। আগামী বছর এই সংস্থা ভারতের বাজারে করোনার টিকা আনতে পারবে বলে আশাবাদী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026