বর্তমানে ভারতের বাজারে জ্বালানি তেলের দুর্মূল্যের কারণে পেট্রোল অথবা ডিজেল চালিত গাড়ির চাহিদা কমতে শুরু করেছে। তার পরিবর্তে ইলেকট্রিক গাড়ি, বাইক অথবা স্কুটারের চাহিদা দিনের পর দিন আকাশ ছোঁয়া হয়ে উঠছে। ভারতের বাজারে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ইতিমধ্যে একাধিক কোম্পানি তাদের চিরাচরিত পেট্রোল অথবা ডিজেল ইঞ্জিনের গাড়ি নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে। শুধু তাই নয়, একাধিক নতুন কোম্পানি দুর্দান্ত ফির্চাস সহ বর্তমানে ভারতের বাজারে দামদার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে।
তবে আজ আমরা এই নিবন্ধে এমন একটি দুর্ধর্ষ টেকনোলজির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি জানার পর ইলেকট্রিক গাড়ির ব্যাটারি ব্যাক-আপ নিয়ে আপনি কখনও দুশ্চিন্তায় পড়বেন না। কারণ দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারে একবার সম্পূর্ণ চার্জ করলে 100 কিলোমিটার মাইলেজ পাবেন আপনি। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, রাফতার গ্যালাক্সি ইলেক্ট্রিক স্কুটার সম্পর্কে-
যদি রাফতার গ্যালাক্সি ইলেক্ট্রিক স্কুটারের কথা বলি, তবে ভারতের বাজারে মাস তিনেক আগে লঞ্চ করা হয়েছিল কম দামের এই ইলেকট্রিক স্কুটারটি। কোম্পানির তরফ থেকে স্কুটারটির দাম নির্ধারণ করা হয়েছিল 51,741 টাকা। যা ভারতের সবচেয়ে কম দামের ইলেকট্রিক স্কুটারগুলির মধ্যে একটি।
এই নিবন্ধের যদি, রাফতার গ্যালাক্সি ইলেক্ট্রিক স্কুটারের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে আপনি লিথিয়াম আয়ন-এর 64V/30Ah ক্যাপেসিটিওয়ালি বিদ্যুৎ প্যাক দেখতে পাবেন। যা সম্পূর্ণ চার্জ হতে মাত্র 4 ঘন্টা সময় নেয়। এছাড়া এই গাড়িতে ডিজিটাল ওডোমিটার, ব্যাটারি ইন্ডিকেটর, ইউএসবি পোর্ট, ওয়েদার আপডেটের মত দুর্দান্ত সুবিধা দেখতে পাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…