সারা বিশ্বে দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা। কার্যত মহামারির আকার ধারণ করেছে তা। ফলে বাধ্য হয়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ‘এপিডেমিক’ স্তর থেকে উত্তীর্ণ হয়ে করোনা ভাইরাস এখন ‘প্যান্ডেমিক’ স্তরে এসে পৌঁছেছে। করোনা ভাইরাস থেকে ছড়িয়ে পড়া রোগ কোভিড ১৯ -এর প্রকোপে ব্যাপক হারে মানুষের মৃত্যু হওয়ায়, তাকে কার্যত মহামারির আখ্যা দেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম বুধবার জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে জানান, ‘এই ভাইরাস দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ায় এবং মৃতের সংখ্যা অকল্পনীয় হয়ে ওঠায়, এর ভয়াবহতা নিয়ে আমরা উদ্বিগ্ন। আক্রান্তের সংখ্যা এত দ্রুত বেড়ে চলেছে যে আমরা এ বিষয়ে চিন্তিত হয়ে পড়েছি। যে কারণে সব দিক খতিয়ে দেখে কোভিড ১৯ মহামারির আকার ধারণ করেছে বলা চলে।’
আরও পড়ুন : করোনা ভাইরাসে আক্রান্ত অস্কারপ্রাপ্ত হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস
গত বছর ডিসেম্বরে চিনে প্রথম দেখা গেলেও এই ক’মাসে সারা পৃথিবী জুড়ে ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। ইতিমধ্যে প্রায় ১১৪ টি দেশে তার প্রভাব দেখিয়েছে এই মারণ ভাইরাস। ৪০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাস থেকে ছড়ানো রোগে। যার সিংহভাগ চিনের অধিবাসী। এরপরই রয়েছে ইতালি ও ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রেও এই ভাইরাসের প্রকোপে মৃতের সংখ্যা বাড়ছে। ভারতে ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা ৬০ ছাড়িয়ে গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…