দেশ

Kangana Ranaut: কঙ্গনাকে চড় মেরে লাইমলাইটে পাঞ্জাবের CISF জওয়ান কুলবিন্দর কৌর, জেনে নিন তার আসল পরিচয়

নবনির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে চড় মেরে রাতারাতি লাইমলাইটে এসে গিয়েছেন চন্ডিগড় বিমানবন্দরের এক সিআইএসএফ জওয়ান। চন্ডিগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকিং চলাকালীন এই মহিলা জওয়ান অভিনেত্রীকে চড় মারেন বলে অভিযোগ এবং তার পরে রীতিমতো হুলস্থুল বেঁধে যায় পুরো বিমানবন্দরে। জানা গিয়েছে অভিযুক্ত ওই জওয়ানের নাম কুলবিন্দার কৌর। ঘটনার পরই তাকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে এবং এই বিষয়ে একটা উচ্চপর্যায়ে তদন্ত শুরু করা হয়েছে। এমনকি ডিজির নেতৃত্বে পাঞ্জাব পুলিশের একটি দল বিমানবন্দরে গিয়ে এই পুরো ঘটনা সরজমিনে খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

কে এই কুলবিন্দর কৌর?

ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছেন এই সিআইএসএফ জওয়ান। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এই জওয়ানকে অভিনেত্রী তথা সাংসদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। এই ভিডিওতে ভাইরাল হয়েছে ওই জওয়ানের ছবি। প্রশ্নটা হলো কে এই মহিলা? আর কেনই বা তিনি চড় মারলেন? আপনাদের জানিয়ে রাখি, জানা গিয়েছে ওই অভিযুক্ত মহিলা সিআইএসএফ জওয়ান পাঞ্জাবের সুলতানপুর লোধি বলে একটি জায়গার বাসিন্দা।

বর্তমানে তিনি সেক্টর ৬৪ ফেজ এক্স, মোহালিতে কর্মরত। তবে এর থেকেও বড় বিষয়টা হল, তার পরিবার কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত। বর্তমানে ওই CISF জওয়ান চন্ডিগড় ইন্টারন্যাশনাল বিমানবন্দরে নিরাপত্তা সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করছেন। প্রতিদিনের মতো এদিনও তিনি এই দায়িত্বে ছিলেন। কিন্তু তার মধ্যেই এই ঘটনা ঘটে যায়।

কি বক্তব্য ওই মহিলার?

কৃষক আন্দোলন নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য এবং টুইট করেছিলেন তৎকালীন অভিনেত্রী তথা বর্তমান সাংসদ কঙ্গনা রানাউত। ১০০ টাকার জন্য মহিলারা বসে আছেন বলেও মন্তব্য করেছিলেন তিনি। আর সেটার পরেই পাঞ্জাবের বেশ কিছু জায়গায় তার বিরুদ্ধে ক্ষোভ উঠতে শুরু করে। আর সেটার জন্যই অভিযুক্ত ওই সিআইএসএফ জওয়ান মহিলা বলেন, উনি কি ওখানে ১০০ টাকার জন্য আন্দোলনে বসতে গিয়েছিলেন? সেখানে আমার মা বসেছিলেন। ফলতো কৃষক আন্দোলন নিয়ে অভিনেত্রী মন্তব্যের পরেই পুরো পাঞ্জাব তার ওপর ক্ষুব্ধ ছিল। আর এই ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটিয়ে ফেলেছেন বলে জানিয়েছেন ওই জওয়ান। বিজেপির তরফে জয়রাম ঠাকুর জানিয়েছেন, সাংসদের সঙ্গে চন্ডিগড় বিমানবন্দরে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। বর্তমানে এই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026

আরসিবির নতুন মালকিনের মন মজেছে শুভমান গিলে, সোশাল মিডিয়ায় নিজেই ইঙ্গিত দিলেন লাস্যময়ী—তোলপাড় নেটদুনিয়া

আইপিএল জয়ের পর থেকেই আরসিবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর তার মাঝেই সামনে এল এক চমকপ্রদ…

March 27, 2026

Ghatal-Mumbai Bus Service: ৪০ ঘণ্টায় মুম্বাই! ঘাটাল থেকে সরাসরি বাস শুরু, জানুন বাসের ভাড়া কত?

বাস যাত্রীদের জন্য বড় সুখবর। এবার এক বাসেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সরাসরি মুম্বাই যাওয়া…

March 27, 2026

ব্যাট ছেড়ে কুকুরকে কোলে! IPL শুরুর আগেই মানবিক মুহূর্তে ভাইরাল ভারতীয় ক্রিকেটার, দেখুন VIDEO

আইপিএল শুরুর ঠিক আগেই এমন একটি ভিডিও সামনে এসেছে, যা ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষকেও আবেগপ্রবণ…

March 27, 2026

মাসে কটা LPG সিলিন্ডার বুক করতে পারবেন? নতুন নিয়ম না জানলে সমস্যায় পড়বেন

দেশ জুড়ে এলপিজি গ্যাস নিয়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব এবার পড়েছে ভারতের…

March 27, 2026

Sunidhi Chauhan: ‘চোখে চোখে কথা বলো’, বাংলা গান গেয়ে মঞ্চ কাঁপালেন সুনিধি চৌহান, দেখুন ভাইরাল ভিডিও

কলকাতার মঞ্চে নামতেই যেন আগুন ধরালেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। একের পর এক হিট…

March 27, 2026