খেলা

Virat vs Babar: বিরাট-বাবরের মধ্যে কে সেরা ব্যাটসম্যান? দেখুন অবাক করা পরিসংখ্যান

বিশ্ব ক্রিকেটের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে সর্বদাই পার্থক্য খুজে দেখেন ক্রিকেট প্রেমীরা। ২৭শে আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপের পূর্বে ফের আলোচনায় উঠে এসেছে এই ক্রিকেটারদ্বয়। ২৮ তারিখ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। আর এই ম্যাচে বিশ্বের সেরা দুই ব্যাটসম্যানের (বিরাট কোহলি ও বাবর আজম) মধ্যে ব্যাটিং যুদ্ধ দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট প্রেমীরা।

একনজরে দেখে নিন, এই দুই খেলোয়াড়ের ব্যাটিং পরিসংখ্যান-

চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট এবং বাবর নিজেদের প্রমাণ করতে পারেননি। বিরাট কোহলি চলতি বছর ৪ ম্যাচে মাত্র ৮১ রান করেছেন, সেখানে বাবর আজম চলতি বছর মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং যেখানে তিনি ৬৬ রান করেছিলেন। বিরাট কোহলির ব্যাট বরাবরই পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠতে দেখেছে ক্রিকেট বিশ্ব। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটই একমাত্র ব্যাটসম্যান যিনি পাকিস্তানের বিরুদ্ধে ৫০ উর্দ্ধ ইনিংস খেলেছিলেন। ইতিপূর্বে বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৭৭ গড়ে ৩১১ রান করেছেন।

অন্যদিকে,ভারতের বিপক্ষে মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাবর আজম। যেটি ছিল গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র ম্যাচ। যেখানে বাবর অপরাজিত ৬৮ রানেন ইনিংস খেলেছিলেন। যদি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দুই ক্রিকেটারের সামগ্রিক পারফরম্যান্সের কথা বলি, তবে বাবর আজমের চেয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত ৯৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫০ উর্দ্ধ গড়ে ৩৩০৪ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে, বাবর আজম এখন পর্যন্ত মোট ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৫ গড়ে ২৬৮৬ রান করেছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026