আন্তর্জাতিক

হোয়াইট হাউসের দৌড়ে এগিয়ে কে? ট্রাম্প নাকি বাইডেন, দেখুন সর্বশেষ আপডেট

মার্কিন মুলুকে নির্বাচন ঘিরে বর্তমানে আমেরিকার রাজনৈতিক পারদ একেবারে শিখরে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন বুধবার বলেছিলেন, তিনি আমেরিকার মসনদে এইবার বসতে চলেছেন। তার সমর্থকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন,” আপনাদের ধৈর্য কে আমি সম্মান করি। আমরা জানি এই পদ্ধতিতে সময় লাগবে। হয়তো আগামী কাল সকাল পর্যন্ত আমরা জানতে পারব না সম্পূর্ণ রেজাল্ট। তবে আমরা নির্বাচন জয় করার পথে রয়েছি। ”

এই বক্তৃতার পরেই আবার ডোনাল্ড ট্রাম্প নতুন করে নির্বাচন করার দাবি জানিয়ে বলেন, বাইডেন নির্বাচনের ভোট চুরি করতে চাইছেন। তবে এই সমস্ত রাজনৈতিক চাপানউতোরের পরবর্তীতে আজ চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল ঘোষণা। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন ফ্লোরিডা, আলাবামা, টেনেসি, ইন্ডিয়ানা, ওকলাহোমা, কেনটাকি, টেক্সাস এবং পশ্চিম ভার্জিনিয়া তে। অন্যদিকে বাইডেন এগিয়ে রয়েছেন ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ইলিনিওস, কানেকটিকাট, ভেরমন্ট, রোড আইল্যান্ড, নিউ জার্সি, এরিজনা, মেরিল্যান্ড, দিলাওয়ার, এবং ভার্জিনিয়াতে।

উত্তর ক্যারোলিনা এবং জর্জিয়াতে চলছে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। মিশিগান, পেনসিলভানিয়া, এবং উইসকনসিন এর রেজাল্ট এখনো জানানো হয়নি। এখনো পর্যন্ত পাওয়া শেষ খবর থেকে জানা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন ২১৩টি আসনে। যেখানে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন এগিয়ে রয়েছেন ২৩৬টি আসনে। যেকোনো একজনকে জিততে কমপক্ষে ২৭০টি আসন জয় করতে হবে।

এই সময় গণনাতে দেরি নিয়ে বাইডেন তার সমর্থকদের উদ্দেশে বার্তা দেন। বলেন,” আমরা জয়ের পথেই আছি তবে এই প্রক্রিয়াতে কিছুটা সময় লাগবে।” অন্যদিকে মহামারীর কারণে এ বছর নির্বাচন কিছুটা অন্যরকম। বিপুল সংখ্যায় জমা পড়েছে মেন ইন ব্যালট। এবং সেই ইস্যুকে কাজে লাগিয়ে বাইডেনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন এই মামলা আদালত অব্দি গড়াতে পারে। যদি সেরকম হয় তাহলে, আদালতের নির্দেশের উপর ভিত্তি করে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নির্ধারণ হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026