নিউজ

রাশিয়ার তৈরি ভ্যাকসিনের সুরক্ষা বিষয়ক যাবতীয় তথ্য খতিয়ে দেখবে WHO

মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছে রাশিয়া। এবার ‘স্পুটনিক-৫’ নামের এই ভ্যাকসিনের সুরক্ষা বিষয়ক যাবতীয় তথ্য রাশিয়ার কাছে চেয়ে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। WHO এর তরফে এই ভ্যাকসিনের সুরক্ষা বিষয়ক যাবতীয় তথ্য খুব ভালোভাবে খতিয়ে দেখা হবে।

গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক-৫’ এর ঘোষণা করেন। করোনার টিকা তৈরির দৌড়ে ছিল আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারত-সহ বেশ কয়েকটি দেশ। কিন্তু তাদের পিছনে ফেলে রাশিয়ায় বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন তৈরি করেছে বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট। গতকালই রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ জানান, বুধবার অর্থাৎ ১২ই আগস্ট থেকে ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হবে।

এরপরই WHO এর তরফে জানানো হয় তারা রাশিয়ার এই ভ্যাকসিনের সুরক্ষা বিষয়ক যাবতীয় তথ্য খতিয়ে দেখবে। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় WHO এর মুখপাত্র তারিক জাসারেভিক বলেন, ‘আমরা রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছি এবং ভ্যাকসিনের বিস্তারিত তথ্য পর্যালোচনার বিষয়ে আলোচনা করছি। ভ্যাকসিনের সুরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ই খতিয়ে দেখা হবে।”

বিশ্বজুড়ে মোট ১৬৮টি করোনার ভ্যাকসিনের পরীক্ষা চলছে, মঙ্গলবার জানিয়েছে WHO. এর মধ্যে ২৮ টি ভ্যাকসিনের মানুষের দেহে পরীক্ষা করাও হয়েছে এবং ৬ টি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে আছে। গতকাল রাশিয়ার তরফে আরও জানানো হয়, সেপ্টেম্বর মাস থেকে ভ্যাকসিনের উৎপাদন শুরু হবে। ইতিমধ্যেই ২০ টি দেশ এক বিলিয়নের বেশি ডোজ প্রি-অর্ডার করেছে বলেও জানায় তারা।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

Sam Rockwell Opens Up About Grueling Costume in Good Luck, Have Fun, Don’t Die

Oscar-winning actor Sam Rockwell has revealed that filming his latest movie, Good Luck, Have Fun,…

February 18, 2026

Sarah Chalke Reflects on Taking Over Becky Role in Roseanne

Actress Sarah Chalke is revisiting her time on Roseanne, recalling the challenges of stepping into…

February 18, 2026

Pitbull Sets Out to Break Bald Cap World Record at London Show

Global superstar Pitbull has announced his latest mission: breaking the Guinness World Record for the…

February 18, 2026

György Kurtág Marks 100th Birthday With New Opera Premiere

Hungarian composer György Kurtág, one of the most revered figures in contemporary classical music, celebrates…

February 18, 2026

French Designer Pauline Dujancourt Brings Witch-Inspired Knitwear to London Fashion Week

French fashion designer Pauline Dujancourt is set to make waves at London Fashion Week with…

February 18, 2026

Dylan Mulvaney Makes Broadway Debut in Six: “Best Night of My Entire Life”

Content creator and performer Dylan Mulvaney has officially made her Broadway debut. On February 16,…

February 17, 2026