রাজ্য

বিজেপি জিতলে কে হবে বাংলার মুখ্যমন্ত্রী? কর্মীসভায় দাঁড়িয়ে খোলসা করলেন অমিত শাহ

বাংলায় নির্বাচনী প্রস্তুতি শুরু হওয়ার সাথে সাথেই প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দের সামনে নিয়ে আসতে শুরু করেছিল।একদিকে যেমন তৃণমূল কংগ্রেস বলেছিল তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, সেখানে বাম কংগ্রেস জোট থেকে অধীর চৌধুরী কে সামনে আনা শুরু হয়। কিন্তু এবারের নির্বাচনের যোগ্য দাবিদার ভারতীয় জনতা পার্টি কিন্তু এখনও পর্যন্ত তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে সামনে আনে নি। প্রথম থেকেই ভারতীয় জনতা পার্টি কে বহিরাগত তকমা দিয়ে কটাক্ষ করা শুরু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে অমিত শাহ এবং নরেন্দ্র মোদি মাঠে নেমে প্রচার করতে শুরু করেন, বহিরাগত নন, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বাংলার ভূমি পুত্র হবেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু কে আসলে সে ভূমিপুত্র? এই নিয়ে কেউ কিন্তু এখনো কোনো সদুত্তর দিতে পারেননি।

একবার মনে করা হয়েছিল ভূমিপুত্র হতে চলেছেন দিলীপ ঘোষ, আবার অনেকের মতামত স্বপন দাশগুপ্ত। তারপর একবার মনে হয়েছিল সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। অনেকের মতামত ছিল আবার, মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেবার পর মুখ্যমন্ত্রী হতে চলেছেন বাংলায়। কিন্তু সৌরভ বিজেপিতে যোগ দেওয়া তো দূরের কথা, তিনি বলে দিয়েছেন রাজনীতিতে তিনি এখনই আসছেন না। ফলে সৌরভ এখন অনেকটাই দূরে।

অনেকের আমার মতামত সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। তবে অমিত শাহ এবং বাংলার উন্নয়ন ও বিজেপি নেতারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন এখনই কিন্তু তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নাম ঘোষণা করা হচ্ছে না। পাশাপাশি এদিন কামারহাটি তে দলের কর্মীদের নিয়ে বৈঠক করার সময় অমিত শাহ জানিয়ে দিলেন, “বাংলার ভূমি পুত্রই বাংলার মুখ্যমন্ত্রী হবেন।”

দিন কয়েক আগে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আবার দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করেছিলেন। নির্বাচনে না জানালেও এরকম ভূয়সী প্রশংসা পেয়ে নিজেও কিছুটা অবাক হয়েছিলেন দিলীপ ঘোষ। পাশাপাশি দিলীপ ঘোষ নিজেও আগে জানিয়েছিলেন নির্বাচনে না প্রতিদ্বন্দ্বিতা করলেও মুখ্যমন্ত্রী হওয়া যাবে না এরকম কোন মানে নেই। তাহলে কি বাংলার মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ? প্রধানমন্ত্রীর প্রশংসার পরে কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026