বিনোদন

Jeet-Akshay Kumar: টলিউড সুপারস্টার জিৎকে ধন্যবাদ জানালেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার, জানুন কেন?

একজন টলিউডের সুপারস্টার তো আর একজন বলিউডের খিলাড়ি। জিৎ আর অক্ষয় কুমারের কথা বলছি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক কাটিয়ে ফেলেছেন জিত অন্যদিকে বলিউডে তিন দশক ধরে রাজ করে চলেছেন মিঃ খিলাড়ি। এবার এরা সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে কথা বললেন টলিউড ও বলিউডের দুই সুপারস্টার জিত এবং অক্ষয় কুমার। শুধু কি কথা এক্কেবারে অক্ষয় কুমার ধন্যবাদ জানালেন অভিনেতা জিৎকে। কিন্তু কেন?

জিৎ বরাবর টেলি ইন্ড্রাস্টিতে অন্যধারা চিন্তাভাবনার জন্য খ্যাত। জিৎের প্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলে অক্ষয় কুমার। দুজনের মধ্যে একটা মিল আছে। দুজনেই অভিনয়কে খুব ভালোবাসেন। তাই তো যে কোনো চরিত্র খুব সহজে পর্দায় ফুটিয়ে তোলেন। অক্ষয় কুমারের বিগ ফ্যান হলেন জিৎ। আগামীকাল সিনেমা হলে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত বেল বটম। তাই শুধুমাত্র এই ছবির জন্য প্রিয় অভিনেতা অক্ষয় কুমার কে উদ্দেশ্য করে এক বিশেষ সাজে দেখা গেল জিৎকে।

জিৎ নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি নতুন ছবি পোস্ট করেন। এই ছবিতে দেখা যাচ্ছে, জিৎের পরণে বেল বটম প্যান্ট এবং তার সঙ্গে মানানসই জাকেট ও সানগ্লাস পড়ে পোজ দিচ্ছেন। আর ক্যপশানে লিখলেন, ‘ এই সাজ সেই ব্যক্তির জন্য যার কোড নাম বেল বটম। এটি প্রেক্ষাগৃহগুলিকে আবার নতুন করে শুরু করতে যাচ্ছে’। সোশ্যাল মিডিয়ায় এইভাবে ছবি পোস্ট করলেন জিত খিলাড়িকে এমন অভিনব উপায়ে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন।

আর টলিউড অভিনেতা জিৎের এই পোস্ট দেখে ধন্যবাদ জানালেন অক্ষয় কুমার, আবার অক্ষয় কুমারকে ভালোবাসা পাঠালেন টলি অভিনেতা। এমনকি জিৎের এই সাজ দেখে অভিনেত্রী ঋতাভরীও প্রশংসা করেছেন। অনুরাগীরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ইতিমধ্যে এই পোস্টে ২৫ হাজারের বেশি অনুগামী ভালোবাসা জানিয়েছেন। জিৎের এই পোস্ট সত্যি প্রশংসনীয়। করোনার দ্বিতীয় ওয়েভের পর অক্ষয়কুমারের নতুন সিনেমা মুক্তি হওয়ায় বেশ খুশি জিৎও।

উল্লেখ্য করোনার দ্বিতীয় ওয়েভের জন্য প্রেক্ষাগৃহে ফের তালা বন্ধ হয়। তবে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বেল বটম এই বছর ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে মুক্তি হয়নি। সুপারস্টার অক্ষয় কুমারের হাত ধরে বলিউডে এতদিনে মুক্তি পাচ্ছে হিন্দি ছবি। রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত বেল বটম ছবির মাধ্যমে আবারও বলিউডে প্রেক্ষাগৃহে প্রবেশ ঘটতে চলেছে দর্শকদের। আর সিনেপ্রেমীরাও এই সিনেমা দেখার জন্য অপেক্ষা করছেন। ইতিমধ্যে সিনেমার ট্রেলার বেশ পছন্দ হয়েছে।

Pritisha Dey

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026