বিনোদন

Rudranil-Tanushree: কেন ভেঙেছিল তনুশ্রীর সাথে রুদ্রনীলের প্রেম? সম্পর্ক ভাঙন নিয়ে মুখ খুললেন অভিনেতা

বয়স পঞ্চাশ ছুঁইছুঁই, তবুও ব্যাচেলারের তকমা এখনো ঘোঁচেনি। না সলমন খানের কথা বলছিনা। ইনি হলেন টলিউড অভিনেতা। হ্যাঁ ইনি হলেন রুদ্রনীল ঘোষ। এখনো বিয়ের পিঁড়িতে না বসলেও বিয়েতে আপত্তি নেই এই অভিনেতার। তবে ৪৮ বছর বয়সে পৌঁছেও কেন গাঁটছাড়া বাঁধলেননা টলিউডের এই প্রতিভাবান অভিনেতা। প্রশ্ন অনেকের। অবশ্য বছর পাঁচেক আগে এক সাক্ষাৎকারে মনের মানুষের বিয়ের কথা বলেছিলেন। তবে আজ তাঁদের মধ্যে মনের মিল নেই তাই রাস্তাও আলাদা হয়েছে।

কে ছিলেন রুদ্রনীলের মনের মানুষ। তিনি আর কেউ না, পাত্রী ছিলেন অভিনেতার ঘনিষ্ঠ বান্ধবী তনুশ্রী চক্রবর্তী। দুজনের সম্পর্ক সব ঠিক থাকলেও এক হননি বরং পালটে গিয়েছে সম্পর্কের সমীকরণ। তাই বিয়ের পিঁড়িতে বসার আগেই দুজন দুজনের জীবন থেকে সড়ে দাঁড়ালেন একে অপরের জীবন থেকে। তবে পথ আলাদা হলেও পেশাদারী সম্পর্ক বজায় রেখেছে।

চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে রুদ্রনীল আর তনুশ্রী দুজনেই বিজেপিতে নাম লেখান। এমনকি বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন। ভবানীপুর আর শ্যামপুরের হয়ে লড়েছিলন দুই প্রাক্তম। এমনকি হেরেও গিয়েছিলেন দুজনে। তবে সম্পর্ক ভাঙলেও অভিনয়ের পেশাতে এখনো সম্পর্ক ভাঙেনি। চলতি বছরের শুরুর দিকে পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তের ছবি ‘আবার বছর কুড়ি পরে’-সিনেমায় অভিনয় করেছেন এই প্রাক্তন জুটি।

তবে এদের সম্পর্কের ভাঙনের কারণটা রহস্যময়। তবে আর রহস্য ঘনীভূত না করে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের ব্যাক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল। তনুশ্রীর সাথে বিয়ে ভেস্তে যাওয়ার কারণ হিসেবে এক সংবাদমাধ্যমে তিনি বলেন ‘আমরা ভালো বন্ধু ছিলাম, তবে বন্ধুত্বকে অন্য আকার দিতে গিয়ে দেখলাম স্বামী-স্ত্রী হয়ে গেলে অনেক কিছু বাধো বাধো ঠেকবে। বন্ধুকে যে কথা অবলীলায় বলা যায়, তা প্রেমিকাকে বলা সম্ভব নয়। তাই আলাদা হয়ে গেলাম’।

তবে জীবন আর কারোর জন্য থেমে থাকেনা। রুদ্রনীলের সঙ্গে প্রেম ভাঙার পর অভিনেত্রী তনুশ্রী মুভ অন করেছেন। এখন তিনি নতুন সম্পর্কে আবদ্ধ। জীবনে বিশেষ মানুষের উপস্থিতির কথা নিজের মুখে স্বীকারও করে নিয়েছেন এক রিয়ালিটি শোতে। শোনা গিয়েছে, ব্যবসায়ী রাজকুমার গুপ্তার সঙ্গে তনুশ্রীর প্রেম এখন টলিপাড়ার ওপেন টু সিক্রেট। তবে এখনো প্রেমিকের নাম জানাননি অভিনেত্রী। তবে তনুশ্রীর নতুন প্রেম নিয়ে রুদ্রনীল জানিয়েছেন, ‘ও এখন নতুন জীবনে পা রেখেছে। নতুন প্রেমিক আছে ওর। অনেক শুভেচ্ছা’। 

তনুশ্রী মুভ অন করলেও রুদ্রনীল কি বিয়ে করবেন না? তিনিও কি ভাইজানের মতো ব্যাচেলার জীবন কাটাবেন। অভিনেতার অকপটে বলেন, ‘বিয়েতে তাঁর আপত্তি নেই। হতেই পারে, আজ থেকে দু’তিন মাস পরে তিনি বিয়ে করে নিলেন’। তবে কি রুদ্রনীলের জীবনে ‘সামওয়ান স্পেশ্যাল’ কেউ এসেছে? অবশ্য এখন তিনি সিক্রেট রাখলেন। হয়তো কোনো একদিন বিয়ে করে সকলকে চমকে দেবেন তা অবশ্য সময় বলবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026