অফবিট

Why dogs chase bikes: সাইকেল বা বাইকের পিছনে কুকুর কেন তাড়া করে, জানুন এর নেপথ্যে থাকা আসল বৈজ্ঞানিক কারণ

আপনারা হয়তো অনেক সময় দেখেছেন সাইকেল বা বাইকের পিছনে কুকুরে তাড়া করেছে। এতে অনেকে অনেক সময় ভয় পেয়ে যান। আমাদের সামনে এরকম ঘটনা মাঝেমধ্যেই দেখতে পাওয়া যায়। পথকুকুররা কোন কারণ ছাড়াই সাইকেল বাইক কিংবা যে কোন একটি গাড়ি পিছনে ধাওয়া করে। তবে, এটার কিন্তু একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে। জেনে রাখা প্রয়োজন, কুকুরের শত্রুতা কিন্তু আপনার সঙ্গে নয় বরং আপনার গাড়ির গন্ধের জন্য কুকুরটি তাড়া করছে। চলুন জেনে নেওয়া যাক এর আসল কারণ কি।

কুকুরের ঘ্রাণশক্তি সাধারণত মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী। কুকুরদের মধ্যে স্বভাব থাকে সাইকেলের চাকায় কিংবা গাড়ির চাকায় প্রস্রাব করার। কুকুরের এই স্বভাবের জন্যই অনেক সময় আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। যদি আপনার গাড়ির চাকাতেও কোন কুকুর প্রস্রাব করে থাকে, এবং আপনি যদি সেই সাইকেল বা গাড়ি নিয়ে অন্য এলাকায় যান তাহলে অন্য পাড়ার কুকুর সেই প্রস্রাবের গন্ধ পায়। তাদের মনে হয় কোন অন্যপাড়ার কুকুর তাদের পাড়ায় এসেছে। সেই কারণেই তারা আপনার গাড়ির পিছনে ধাওয়া করতে পারে।

অনেক সময় এরকম পরিস্থিতি তৈরি হলে অনেকে ঘাবড়ে যান। কিন্তু এই জায়গায় নার্ভাস না হওয়াটাই বুদ্ধিমানের পরিচয়। এই জায়গায় আপনি কখনোই গাড়ি বা সাইকেল জোরে চালাবেন না, সে ক্ষেত্রে কুকুর তার গতি আরো দ্রুত করতে শুরু করবে। তখন কুকুর হয়তো ভাববে সেখানে সত্যিই কোন অন্যপাড়ার কুকুর রয়েছে। তখন কুকুরগুলি আরো বেশি কিছু ধাওয়া করবে। তাই এই সময় নার্ভাস না হয়ে বুদ্ধিমানের পরিচয় দিন। যেরকম ভাবে গাড়ি চালাচ্ছিলেন সেরকম গতিতেই গাড়ি চালিয়ে যান। একটা সময় পরে তারা আপনাকে ধাওয়া করা ছেড়ে দেবে।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026