ইভেন্ট

কবে, কেন পালন করা হয় গণেশ চতুর্থী?

অরূপ মাহাত: কার্যারম্ভের দেবতা প্রতিটি শুভ কাজের পূজিত হন গণেশ। এছাড়াও, প্রতিটি দেবতার আরাধনার আগে পূজো নিবেদিত হয় গণেশের উদ্দেশ্যে। তা সত্ত্বেও বছরের আরও দুটো দিন বিশেষ ভাবে পূজিত হন গণপতি বাপ্পা। এই দুটি দিন গণেশ চতুর্থী নামে পরিচিত। কোন দুটি দিন গণেশ চতুর্থী, কেনই বা এই দিনগুলোতে বিশেষ ভাবে গণেশ‌ আরাধনা?

প্রতি বছর ভাদ্র ও মাঘ মাসের শুক্লা চতুর্থীর দিনটি গণেশ চতুর্থী হিসেবে পালিত হয়। হিন্দু বিশ্বাস মতে, এই দিনটিতে গণেশ জন্মগ্রহণ করেন। তাই তাঁর জন্মদিন উদযাপনের উদ্দেশ্যে ওই দিন গণেশ চতুর্থী উৎসব পালন করা হয়। তবে গণেশ চতুর্থী নিয়ে একটি কাহিনী হিন্দুসমাজে প্রচলিত রয়েছে।

লোকবিশ্বাস মতে, একবার গণেশ চতুর্থীতে প্রতি বাড়িতে মোদক ভক্ষণ করে ভরা পেটে ইঁদুরে চেপে ফিরছিলেন গণেশ। পথে ইঁদুরের সামনে একটি সাপ এসে পড়লে সে ভয়ে কাঁপতে শুরু করে। এতে গণেশ পড়ে যান ও তাঁর পেট ফেটে সব মোদক রাস্তায় পড়ে যায়। গণেশ উঠে সেগুলি কুড়িয়ে পেটের মধ্যে পুরে পেটের ফাটা জায়গাটি ওই সাপ দিয়ে বেঁধে দেন। আকাশ থেকে চন্দ্র তা দেখে হেসে ফেলেন। তাই গণেশ অভিশাপ দেন যে চতুর্থীর দিন কেউ চাঁদ দেখবে না। প্রসঙ্গত উল্লেখ্য গণেশ অত্যন্ত মোদকপ্রিয় দেবতা।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

রেশন দুর্নীতি মামলায় ED-এর তলব! ২২ এপ্রিল হাজিরা দিতে হবে নুসরত জাহানকে

রেশন দুর্নীতি তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সাংসদ নুসরত…

April 21, 2026

ভোটের আগে রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ, আচমকা সিদ্ধান্তে বিভ্রান্ত সাধারণ মানুষ

বিধানসভা নির্বাচনের আবহে আচমকাই সোমবার থেকে রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ হয়ে গেল। প্রথম দফার…

April 21, 2026

KKR-এ বড়সড় ঝাঁকুনি! রাহানেকে সরিয়ে নারাইনকে ক্যাপ্টেন করার দাবি, চাপে ম্যানেজমেন্ট

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের (KKR) পারফরম্যান্স ঘিরে চাপ ক্রমশ বাড়ছে। দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে…

April 21, 2026

Airtel আবার বাড়াল রিচার্জের দাম, 84 দিনের প্ল্যানে এক ধাক্কায় 40 টাকা বৃদ্ধি

মোবাইল গ্রাহকদের জন্য আবারও বড় ধাক্কা দিল Airtel। দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা তাদের জনপ্রিয়…

April 21, 2026

সোমবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! কোথাও বৃষ্টি, কোথাও বাড়বে তাপপ্রবাহ

চৈত্রের শেষেও কলকাতায় বৃষ্টির দেখা নেই, উল্টে তীব্র গরমে নাজেহাল শহরবাসী। তবে এই পরিস্থিতির মাঝেই…

April 21, 2026

রেলের বড় সিদ্ধান্ত! লোকাল টিকিটে বিশেষ ছাড়, নিত্যযাত্রীদের জন্য স্বস্তি

নিত্যযাত্রীদের জন্য বড় স্বস্তির খবর দিল ভারতীয় রেল। প্রতিদিন যারা লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁদের…

April 21, 2026