অরূপ মাহাত: কার্যারম্ভের দেবতা প্রতিটি শুভ কাজের পূজিত হন গণেশ। এছাড়াও, প্রতিটি দেবতার আরাধনার আগে পূজো নিবেদিত হয় গণেশের উদ্দেশ্যে। তা সত্ত্বেও বছরের আরও দুটো দিন বিশেষ ভাবে পূজিত হন গণপতি বাপ্পা। এই দুটি দিন গণেশ চতুর্থী নামে পরিচিত। কোন দুটি দিন গণেশ চতুর্থী, কেনই বা এই দিনগুলোতে বিশেষ ভাবে গণেশ আরাধনা?
প্রতি বছর ভাদ্র ও মাঘ মাসের শুক্লা চতুর্থীর দিনটি গণেশ চতুর্থী হিসেবে পালিত হয়। হিন্দু বিশ্বাস মতে, এই দিনটিতে গণেশ জন্মগ্রহণ করেন। তাই তাঁর জন্মদিন উদযাপনের উদ্দেশ্যে ওই দিন গণেশ চতুর্থী উৎসব পালন করা হয়। তবে গণেশ চতুর্থী নিয়ে একটি কাহিনী হিন্দুসমাজে প্রচলিত রয়েছে।
লোকবিশ্বাস মতে, একবার গণেশ চতুর্থীতে প্রতি বাড়িতে মোদক ভক্ষণ করে ভরা পেটে ইঁদুরে চেপে ফিরছিলেন গণেশ। পথে ইঁদুরের সামনে একটি সাপ এসে পড়লে সে ভয়ে কাঁপতে শুরু করে। এতে গণেশ পড়ে যান ও তাঁর পেট ফেটে সব মোদক রাস্তায় পড়ে যায়। গণেশ উঠে সেগুলি কুড়িয়ে পেটের মধ্যে পুরে পেটের ফাটা জায়গাটি ওই সাপ দিয়ে বেঁধে দেন। আকাশ থেকে চন্দ্র তা দেখে হেসে ফেলেন। তাই গণেশ অভিশাপ দেন যে চতুর্থীর দিন কেউ চাঁদ দেখবে না। প্রসঙ্গত উল্লেখ্য গণেশ অত্যন্ত মোদকপ্রিয় দেবতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…