প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: আকাশে বাতাসে এখন পুজোর গন্ধ। বাঙালি এখন উৎসবের আনন্দে মাতোয়ারা কিন্তু এই উৎসব তথা পুজোর রন্ধ্রে রন্ধ্রে রয়েছে নানা শাস্ত্রীয় ধর্মীয় কারণ। জানলে আশ্চর্য হবেন, অশুভ শক্তির সংহারিনি মা দুর্গার প্রতিমা তৈরির জন্য বেশ কিছু জায়গার মাটি। রাজবাড়ির মাটি, চৌমাথার মাটি, গঙ্গার দুই তীরের মাটি ও নিষিদ্ধ পল্লীর মাটি। নিষিদ্ধ পল্লীতে থাকা বারাঙ্গনার ঘরের দরজার বাইরে থেকে মাটি সংগ্রহ করা হয়।
কিন্তু কেনো এই রীতি? একজন কামাসক্ত বা কামাক্রান্ত পুরুষ যখন যৌনকর্মীর ঘরে প্রবেশ করে দরজার বাইরে পদধুলায় পড়ে থাকে তার সারাজীবন ধরে সঞ্চয় করা পূণ্য। কারণ তিনি তার পূণ্য ঘরের বাইরে রেখে ঘরে প্রবেশ করেছেন এবং ঘর থেকে পাপ অর্জন করে বাইরে আসবেন। প্রাচীন হিন্দু শাস্ত্রজ্ঞরা গনিকাদের সমাজের পবিত্র অংশ বলে মনে করেছেন। অপর দিকে পুরুষ মানুষের গরল পান সমাজকে গরোলমুক্ত রাখেন, নিস্কুলুষ রাখেন ও তারা সেই সূত্রে পূণ্য অর্জন করে থাকেন।
তাদের পদধূলিও লেগে থাকে তাদের ঘরের দরজার বাইরের মাটিতে। তাই এই মাটি পবিত্র। বলাবাহুল্য, তৎকালীন রাজশক্তির আর্থিক ও পেশী বলের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা ছিল না হিন্দু শাস্ত্রজ্ঞদের। তাই তারা সুচতুর ও সুকৌশলে সমাজের এই দুঃখিনী নারির সমাজের অন্যতম বড়ো পবিত্র অনুষ্ঠানের সঙ্গে অঙ্গীভূত করে সমাজের সেই অভিশপ্ত মুখে সপাটে থাপ্পড় মেরে গেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…