পলিটিক্স

পশ্চিমবঙ্গে কিষান সম্মান নিধি চালু হলো না কেন? কৃষক তৎপরতায় মমতাকে কটাক্ষ দিলীপের

দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে এদিন কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের পাশে থাকার আশ্বাস দিলেন। তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানানো শুরু করেছে তামাম বিরোধী দলগুলি। পিছনে নেই বর্তমানে বাংলার প্রধান বিরোধী দল বিজেপিও। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বললেন,”বাংলায় কেন কিষান সম্মান নিধি যোজনা চালু হয়নি? সারা ভারতে কৃষকরা বিশেষ সম্মান নিধি পেলেন। কিন্তু বাংলায় কোন কৃষকের কপালে জুটল না। তারপরে ও বলতে হবে কৃষকরা কার পক্ষে?”

বিজেপি রাজ্য সভাপতি আরও দাবি করেছেন, মমতা ব্যানার্জি কেন আগে সাওয়াল করলেন না? তিনি বলেছেন,”আমরা বলছি আগে নামেননি কেন? কৃষকরা নামল তারপর নামছেন! কৃষকদের সুরক্ষায় যে আইন পাস হয়েছে, তার পক্ষে মিছিল হয়েছে। কিন্তু মমতার পক্ষে কেন মিছিল হল না? সারা ভারতে কৃষকরা সম্মান নিধি পেলেন। কিন্তু বাংলায় একজন কৃষকের কাছেও এই সম্মান পৌঁছায়নি। তারপরেও এটা কি বলে দিতে হবে কৃষকরা কার পক্ষে?”

এদিন দিল্লির সন্নিকটে সিঙ্ঘু সীমান্তে কৃষকদের আন্দোলনে পাশে দাঁড়াতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সেখান থেকে তিনি কৃষকদের সাথে কথা বললেন প্রায় ৪ ঘন্টা ধরে। তারপর ডেরেকের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক আন্দোলনের নেতার সাথে কথা বলেন। কৃষক আন্দোলনের নেতা পরমজিত সিং মমতা বন্দ্যোপাধ্যায় কে বোন বলেও সম্বোধন করেছেন।

মমতা ফোনে বার্তা দিয়েছেন,” কৃষক ভাই-বোনদের ধন্যবাদ জানাচ্ছি। আমিও আন্দোলন করেছি। সবচেয়ে বেশি দিন অনশন করেছিলাম। এটা গোটা দেশের আন্দোলন। বাংলা থেকে আপনারা সমস্ত সাহায্য পাবেন। আপনারা আন্দোলন জারি রাখুন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026