বিনোদন

Rupam Islam Viral Video: ভক্তের ছবি তোলার অনুরোধ, ফ্যানকে গালাগালি রুপমের

পৌষ সংক্রান্তির কয়েক ঘন্টা আগে থেকেই রূপম ইসলাম (Rupam Islam)-কে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কল্যাণীতে একটি অনুষ্ঠান করতে গিয়ে তাঁর অনুরাগীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন রূপম। ফলে অনুরাগীদের একাংশ তাঁকে দাঁড় করিয়েছেন কাঠগড়ায়। অনেকে তাঁর পাশে দাঁড়িয়েছেন। ওই দিন টানা আড়াই ঘন্টা শো সেরে বিশ্রাম নিতে যাচ্ছিলেন রূপম। কিন্তু তাঁর কয়েকজন অনুরাগী বারবার রূপমের সাথে সেলফি তোলার অনুরোধ করতে থাকেন। তাঁরা কোনো বারণ না শুনে রূপমকে ধাওয়া করে বাড়ির গেট পর্যন্ত ঢুকে পড়েন। প্রায় দরজা ভাঙার উপক্রম হয়। রূপমের স্ত্রী রূপসা দাশগুপ্ত (Rupsha Dasgupta) তাঁদের বোঝানোর চেষ্টা করলেও তাঁরা শোনেননি রূপসার কথা।

এরপরেই মেজাজ হারিয়ে ফেলে অনুরাগীদের কটু কথা বলেন রূপম। অশ্রাব্য গালাগালি দিয়ে ঘরে ঢুকে যান তিনি। রূপমের এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই অনেকে লিখেছেন, ভক্তদের ভালোবাসা শিল্পীকে পরিপূর্ণ করে। ফলে রূপমের এই ধরনের ব্যবহার অনুচিত। অনেকে রূপমের সমর্থনে এগিয়ে এসেছেন। তাঁরা লিখেছেন, রূপম যা করেছেন ঠিক করেছেন। তবে এই ভিডিওতে যা দেখা যায়নি তা হল রূপমের বাঁচতে চাওয়ার আবেদন। তিনি অনুরাগীদের উদ্দেশ্যে বলেছিলেন, “আমাকে তো বাঁচতে হবে!” কিন্তু সেদিন কেন রূপমের বলা এই কথা কারণ প্রসঙ্গে মুখ খুললেন রূপসা।

রূপসা জানান, সেদিন টানা আড়াই ঘন্টা শোয়ের পর রূপম অসুস্থ বোধ করছিলেন। নিঃশ্বাস নিতে পারছিলেন না তিনি। ওই সময় সেলফির জন্য রূপসার উপর সকলে চড়াও হলে অত্যন্ত রেগে ওঠেন রূপম। নিজেকে সামলাতে না পেরে ওই মন্তব্য করেন তিনি। অনেকেই রূপসাকে সমর্থন করে তুলে এনেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে.কে.(K.K.)-র মর্মান্তিক মৃত্যুর প্রসঙ্গ। অনেকে লিখেছেন, ভিড় কেন নিয়ন্ত্রণ করেননি আয়োজকরা! তবে রূপম এখনও অবধি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। এর আগে মধ্যমগ্রামেও রূপমের শোয়ে দেখা গিয়েছিল বিশৃঙ্খলা।

Sourish Das

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026