খেলা

হাসপাতাল থেকে বাড়ি ফিরে কাকে সারা জীবন মনে রাখার কথা বললেন সৌরভ?

কলকাতা: হাসপাতাল থেকে আজ, শুক্রবার (Friday) সকালেই ছাড়া পেলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। হাসপাতালের বাইরে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। তবে বাড়ি ফিরেই তিনি সবার আগে তাঁর ছোটোবেলার বন্ধু জয়দীপকে ধন্যবাদ জানালেন।

হাসপাতাল থেকে বেরিয়ে আসার পরে সৌরভ বলেন, “আমরা জীবন বাঁচানোর জন্য হাসপাতালে আসি। এটা যে কত বড় সত্যি, সেটা আজ প্রমাণিত হয়ে গেল। আমাকে দেখভাল করার জন্য উডল্যান্ডস হাসপাতালের প্রত্যেক চিকিৎসককে আমি ধন্যবাদ জানাতে চাই। এখন আমি একেবারে সুস্থ। আশা করছি, খুব তাড়াতাড়ি কাজে ফিরতে পারব।”

সৌরভ আজ ইনস্টাগ্রামে একটা ইমোশনাল পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “জয়দীপ আমি তোমাকে ৪০ বছর ধরে চিনি। আজ তুমি আমার পরিবারের থেকে কম কিছু নও। গত পাঁচদিন ধরে তুমি আমার জন্য যা করলে, সেটা আমি সারাজীবন মনে রাখব।”

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আপাতত চিকিৎসকদের কড়া নজরে থাকতে হবে সৌরভকে। সৌরভের শরীর কেমন থাকে, তার উপরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। হাসপাতালের CEO তথা MD চিকিৎসক রূপালি বসু বললেন, দাদার শরীর কেমন থাকে সেটা ২৪ ঘণ্টাই মনিটর করা হবে। ২-৩ সপ্তাহ পর সৌরভের পরবর্তী শারীরিক পরীক্ষা করা হবে।

গতকালই সৌরভকে ছুটি দেওয়ার কথা ছিল। কিন্তু, সৌরভের ইচ্ছাতেই তাঁকে আরও একটা দিন হাসপাতালে রাখা হয়। কলকাতার উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসা চলছিল ৪৮ বছর বয়সি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। গত শনিবার তিনি হৃদরোগে আক্রান্ত হন। তৎক্ষনাৎ তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়।

ইতিপূর্বে হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি বলেছিলেন, “সৌরভ যথেষ্ট ফিট। এখন থেকে বাকি আর পাঁচজনের মতো তিনিও জীবনযাপন করতে পারবেন। যেমনটা আগে ছিলেন। তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যেতেই পারে।”

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026