খেলা

MS Dhoni: কেন বুকে অটোগ্রাফ? তবে কি সত্যিই অবসর নিচ্ছেন Dhoni? সত্য প্রকাশ্যে আনলেন সুনীল গাভাস্কার

গত রবিবার কলকাতার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাটিতে যেন বিদায় অনুষ্ঠান হল মহেন্দ্র সিং ধোনির। ম্যাচে পরাজয় ঘটেছে সত্যি, তবে মহেন্দ্র সিং ধোনির সমর্থকদের উদ্দীপনা মোটেই কম ছিল না ২২ গজের ময়দানে। এটাই প্রথম নয়, কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার গ্রেম স্মিথ সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন,’আমি ধোনির সমর্থকদের দেখে অবাক। কোন শহরে চেন্নাই দল রয়েছে বা কোন স্টেডিয়ামে খেলা হচ্ছে এইসব কোনও ব্যাপারই নয়, ধোনি যেখানে খেলেছে সেখানে হলুদ সমুদ্র দেখা গিয়েছে।’

গত রবিবার কলকাতার বিপক্ষে ২২ গজের ময়দানে মুখোমুখি হয়েছিল শক্তিশালী কলকাতা নাইট রাইডার্স। যেখানে কলকাতার কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে মহেন্দ্র সিং ধোনিদের। তবে খেলা শেষে নিজের সমর্থকদের বিদায় জানাতে মোটেও ভোলেননি তিনি। সতীর্থদের সঙ্গে নিয়ে মাঠ পরিক্রমা করেন মহেন্দ্র সিং ধোনি। সেই সময় তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে অটোগ্রাফ করা জার্সি এবং টেনিস বল উপহার দেন। মহেন্দ্র সিং ধোনির সেই উপহার গ্রহণ করতে মরিয়া হয়ে উঠতে দেখা যায় সমস্ত স্টেডিয়ামে উপস্থিত থাকা দর্শকদের।

তবে সবচেয়ে আশ্চর্য ঘটনাটি ক্যামেরা বন্দি হয় ম্যাচ শেষে। হঠাৎ ধরাভাষ্য রুম থেকে ছুটে বেরিয়ে আসেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। মহেন্দ্র সিং ধোনির দিকে একটি মার্কার বাড়িয়ে দিয়ে অটোগ্রাফ চান তিনি। সুনীল গাভাস্কারের সেই প্রত্যাশা পূরণ করতে মোটেও দ্বিধাবোধ করেননি মহেন্দ্র সিং ধোনি। তবে এদিন সুনীল গাভাস্কর সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন,’দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় দল এবং ভারতবর্ষের জন্য অনেক কিছু দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কে মহেন্দ্র সিং ধোনিকে ভালোবাসে না? ক্রিকেটের মধ্য দিয়ে ও তরুণ প্রজন্মের কাছে রোল মডেল হয়েছে। ধোনি নিজেকে যেভাবে ধরে রেখেছে তা এক কথায় অকল্পনীয় এবং চমৎকার বিষয়।’

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026