নিউজ

ভোটের আগে কেন সার্জিক্যাল স্ট্রাইক? প্রশ্নের মুখে নরেন্দ্র মোদী!

বিজেপি ২০১৪ সাল থেকে ভারত শাসন করছে, যার মূখ্যভিকায় রয়েছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। আজ মহারাষ্ট্র, হরিয়ানা সহ একাধিক রাজ্যে ভোট তার আগের দিন অর্থাৎ রবিবার পাকিস্তানিদের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালালো ভারত। এই নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে রাজনীতি মহলে। কারন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন কাশ্মীর সিদ্ধান্তের পর যদি লোকসভা ভোট হত সেক্ষেত্রে বিজেপি ৪০০ টি আসন পেত।

আজ, সোমবার মহারাষ্ট্র, হরিয়ানা সহ একাধিক রাজ্যে বিধানসভা ভোট। ঠিক তার আগেই কাশ্মীরে পাকিস্তানিদের বিরুদ্ধে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক। এটা নতুন নয় ২০১৯ এর লোকসভা ভোটের আগেও বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতবাসীর মন জয় করেছিলেন নরেন্দ্র মোদী। আর এটাকেই নিজেদের শক্তিশালী দিক বানিয়ে জয়লাভ করে বিজেপি। কংগ্রেস নেতা অখিলেশ যাদব এই নিয়ে বলেন সার্জিক্যাল স্ট্রাইক একদম পরিকল্পিত মোদী সরকারের দ্বারা। মূলত দেশবাসীর সামনে নিজের শেষ্ঠত্ব প্রচার ছাড়া এগুলি আর কিছু না।

অখিলেশকে পাল্টা জবাব দিয়েছেন বিজেপির মুখপাত্র শাহনওয়াজ হুসেন। তিনি বলেছেন, পাকিস্তানকে জবাব দেওয়ার মোক্ষম সময় হলেই পাল্টা আঘাত দেবে ভারতীয় সেনা, এর জন্য কোনো নির্দিষ্ট দিন নেই। এছাড়া তিনি মনে করেন, মহারাষ্ট্র ও হরিয়ানায় কংগ্রেস হেরে যাবে বলে এমন কথা বলছে।

এরকম সমস্ত আপডেট পেতে ওপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026