রাজ্য

তৃণমূল ছেড়ে বিজেপিতে কেন? দেখুন কি জানালেন মহাগুরু

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপির ব্রিগেড সমাবেশ ছিল একেবারে হাই ভোল্টেজ। এই ব্রিগেড সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুরু করে দিলেন বাংলায় নির্বাচনী প্রচার এর সমস্ত কাজ। রবিবারের ব্রিগেড সমাবেশে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করে দিলেন জনপ্রিয় টলি এবং বলি অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

বিজেপিতে যোগ দিয়ে মিঠুন চক্রবর্তী বললেন, “আমি কাউকে খারাপ কথা বলতে চাই না। তবে তৃণমূলে যোগ দেবার সিদ্ধান্ত আমার ভুল ছিল।” তাহলে আপনি বিজেপিতে যোগ দিয়েছেন কেন? এই প্রশ্নের উত্তরে মিঠুন চক্রবর্তী বললেন, “আমি ১৮ বছর বয়স থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। আমার মনে হয় এবারে আমি মানুষের জন্য কিছু করতে পারবো। বিজেপি একমাত্র দল এই মুহূর্তে যারা গরিবের জন্য কাজ করছে। শুধুমাত্র গরিবের জন্য কাজ করার জন্যই আমার বিজেপিতে আসা। এই জন্য অনেকে আমাকে স্বার্থপর ভাবতে পারেন।”

মিঠুন চক্রবর্তীর এই মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অনুব্রত বললেন, “বাংলার তাড়া খেয়ে মিঠুনকে বাংলা ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল।” এদিন ব্রিগেডের মঞ্চ থেকে মিঠুন চক্রবর্তী বিজেপির ঢাল হিসেবে সামনে আসেন। তিনি জানান, “বাংলায় যারা থাকেন তাদের কে আমি বাঙালি মনে করি।” অর্থাৎ বোঝাই যাচ্ছে, নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তীকে ফোকাস করে ভারতীয় জনতা পার্টি নির্বাচনী প্রচারে নামতে চলেছে।

অন্য দিকে মিঠুন চক্রবর্তীও জানিয়ে দিয়েছেন, তিনি আগামী ১২ মার্চ থেকে বিজেপির প্রচারে নামবেন এবং তাকে দেখা যাবে তার ট্রেডমার্ক ফাটাকেষটো স্টাইলে। তার আগেই মদন মিত্র জানিয়ে দিয়েছেন, তিনি খবর দেখেন না, খবর পড়েন না, খবর তৈরি করেন। তাই একথা স্পষ্ট, মিঠুন চক্রবর্তীর বিজেপি যোগদানের পরে তাকে একের পর এক আক্রমণ করতে ছাড়েননি তৃণমূলের নেতারা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026