রাজ্য

অপেক্ষা আর কিছুক্ষণের, প্রবল বৃষ্টিতে বানভাসি হবার সম্ভাবনা পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলার

পশ্চিমবঙ্গের বিগত কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে আবার মৌসুমি বায়ুর প্রভাব দুইয়ে মিলে ইতিমধ্যেই কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির ফলে মানুষের হাল বেহাল। আজকেও পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টার মধ্যে বানভাসি হতে পারে কলকাতার একাধিক এলাকা। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে দমদম, বাগুইআটি, লেকটাউন সহ উত্তর কলকাতার লাগোয়া বেশ কিছু অঞ্চলে। দক্ষিণ কলকাতার কিছু কিছু জায়গায় আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজকে আবার রাস্তায় জল জমে মানুষের নাকাল হবার সম্ভাবনা। এমনিতেই ইন্ডিয়ান অয়েলের পেট্রল পাম্প বন্ধ থাকার কারনে সাধারণ মানুষ রীতিমতো সমস্যার মধ্যে পড়েছেন। কোথাও যাওয়ার জন্য অবশ্যই বাস বা অন্যান্য পণ্য পরিবহন ব্যবহার করতে হচ্ছে কিন্তু তার মধ্যেই যদি বৃষ্টি আসে তাহলে মানুষের আরো বেশি সমস্যা। ইতিমধ্যেই বাংলাদেশের আশেপাশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করবে আর কিছুদিনের মধ্যে। মূলত এই ঘূর্ণাবর্তে কারণেই পশ্চিমবঙ্গের গঙ্গা লাগোয়া বেশকিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই জায়গা গুলির মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং অবশ্যই কলকাতা। ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু জায়গায় শুরু হয়ে গেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আগামী ২৪ ঘন্টার মধ্যে বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দুই ঘণ্টার মধ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, যার ফলে বানভাসি হতে পারে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026