মে মাস জুড়ে রয়েছে একাধিক ছুটি। মাসের প্রথম দিন থেকেই প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো ছুটি পেয়েছে ব্যাঙ্ক কর্মীরা (Bank Holiday)। জাতীয় ছুটি, সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক উৎসবের কারণেও কিছু কিছু শহরে বন্ধ থেকেছে ব্যাঙ্ক। উপরন্তু দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলায় সে কারণেও ভোটগ্রহণের দিনগুলিতে সংশ্লিষ্ট জায়গা গুলিতে বন্ধ থেকেছে ব্যাঙ্কের কাজকর্ম। আগামী ২৩ মে, বুদ্ধপূর্ণিমা। এদিন কি ব্যাঙ্ক খোলা থাকবে নাকি বন্ধ? কোন কোন শহরেই বা বন্ধ থাকবে ব্যাঙ্ক, যাবতীয় তথ্য রইল এই প্রতিবেদনে।
দেশ জ্য ছ্য এবং প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলির ছুটির তালিকা তৈরি করে রিজার্ভৈ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মাসের শুরুতেই ব্যাঙ্কগুলির ছুটির একটি তালিকা প্রকাশ করা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। ওই তালিকাতেই স্পষ্ট করে দেওয়া হয়েছে কোন কোন জায়গার ব্যাঙ্কে কবে কবে ছুটি।
আরবিআই এর তালিকা অনুযায়ী, বিভিন্ন ছোট বড় শহরে বুদ্ধ পূর্ণিমার ছুটি থাকছে। তালিকায় রয়েছে আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেহরাদুন, ইটানগর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শিমলা এবং শ্রীনগরের মতো জায়গাগুলি।
আগামীতে ফের ২৫ মে শনিবার ভুবনেশ্বর এবং আগরতলায় রয়েছে ভোটগ্রহণ। তাই সেখানে বন্ধ থাকবে ব্যাঙ্ক। পাশাপাশি এদিন মাসের চতুর্থ শনিবার বলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ২৬ মে রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম, নেটব্যাঙ্কিং এর মতো পরিষেবাগুলি পাবেন গ্রাহকরা। প্রসঙ্গত, প্রত্যেক সপ্তাহেই সাপ্তাহিক ছুটির দিনগুলিতে রাজ্য জুড়ে বন্ধ থাকে ব্যাঙ্ক। জাতীয় ছুটির দিনগুলিতেও দেশের প্রতিটি ব্যাঙ্কের ছুটি থাকে। এছাড়া দেশের যে যে অঞ্চলে বিশেষ কোনো আঞ্চলিক কারণে বা আঞ্চলিক উৎসবের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকে, সেই ছুটি গুলিও উল্লেখ করা থাকে তালিকায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…