মোনালিসা (Monalisa) বঙ্গতনয়া হলেও কলকাতার বুকে যথেষ্ট কম কাজ করেছেন। সাধারণতঃ ভোজপুরি ফিল্মের নায়িকাদের মধ্যে অন্যতম সফল মোনালিসা। একসময় কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করেছিলেন তিনি। এই শো জিততে না পারলেও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন মোনালিসা। তবে শো থেকে এলিমিনেট হওয়ার পর আর ভোজপুরি ফিল্মে কাজ করেননি তিনি। বর্তমানে মোনালিসা হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ হয়ে উঠেছেন। সাধারণতঃ ধারাবাহিকে মোনালিসাকে খল চরিত্রে অভিনয় করতে দেখা যায়। সাম্প্রতিক কালে অফ এয়ার হয়েছে মোনালিসা অভিনীত ধারাবাহিক ‘বেকাবু’। তবে তিনি আবারও ছোট পর্দায় ফিরছেন নতুন ধারাবাহিক ‘লাল বানারসি’-র হাত ধরে।
কিছুদিন হল নজর টিভিতে শুরু হয়েছে ‘লাল বানারসি’। এবার মোনালিসা এই ধারাবাহিকে প্রবেশ করতে চলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে। ধারাবাহিকে মোনালিসার চরিত্রের নাম নয়নতারা। অন্য ধারাবাহিকের মতো নেতিবাচক নয়, বরং এই চরিত্রটি যথেষ্ট ইতিবাচক। ‘লাল বানারসি’-তে অত্যাচারী শাশুড়ি শকুন্তলা তার পুত্রবধূর উপর যথেষ্ট অত্যাচার করে। পুত্রবধূ অত্যাচার সহ্য করেও সংসারে টিকে থাকে। কিন্তু শকুন্তলা তাকে প্রাণে মারতে চায়। প্রবেশ ঘটে নয়নতারার। শকুন্তলার পুত্রবধূকে বাঁচাতে আগমন ঘটে তার। নয়নতারা সম্পর্কে শকুন্তলার ননদ। সে বলে, এইবার শকুন্তলার সব অত্যাচারের জবাব দেবে সে। 8 ই জানুয়ারি রাত আটটা থেকে নয়নতারার চরিত্রে দেখা যাবে মোনালিসাকে। কিন্তু তার আগে তিনি ইন্সটাগ্রামে শেয়ার করলেন নয়নতারার লুক।
মোনালিসার শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে মেটালিক সিলভার রঙের শাড়ি। শাড়ি জুড়ে রয়েছে একই রঙের ফ্লোরাল প্যাটার্নের এমব্রয়ডারি। এই শাড়ির সাথে কালো রঙের সিকুইনড ব্রালেট টিম আপ করেছেন মোনালিসা। ব্রালেটের নেকলাইন সামান্য ডিপ হওয়ার কারণে উন্মুক্ত রয়েছে তাঁর ক্লিভেজ। গলায় রয়েছে সিলভার ও মুক্তোর তৈরি নেকপিস। কানে রয়েছে অনুরূপ ইয়ারিং। ডান হাতে রয়েছে সাদা রঙের স্টোন স্টাডেড ব্রেসলেট। কোমরে রয়েছে স্টোন স্টাডেড কোমরবন্ধ। মোনালিসার মেকআপ যথেষ্ট উজ্জ্বল। নজর কাড়ছে চোখের স্মোকি আই লুক।
ঠোঁট রাঙানো গোলাপি লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ব্যবহার। খোলা চুলে রয়েছে হালকা কার্ল। ছবিগুলি শেয়ার করে মোনালিসা লিখেছেন, অবশেষে তাঁর স্বপ্ন পূরণ হল। এরপর হ্যাশট্যাগ দিয়ে ‘লাল বানারসি’ লিখে ধারাবাহিকের সম্প্রচার সময় জানিয়েছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…