শাহরুখ খান কি সালমান খানের সঙ্গে একসাথে আবার সিনেমা করবেন? শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন, টাইগার থ্রি এর জন্য বড় পরিকল্পনা নির্মাতাদের

সালমান খান এবং শাহরুখ খানকে একসঙ্গে কোন সিনেমায় দেখার জন্য ভক্তরা সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করেন। যে সিনেমায় তারা দুজনে একসাথে অভিনয় করেছেন, ছবিটি বক্স অফিসে কার্যত বিদ্রোহ সৃষ্টি করেছে। দর্শকরা ছবিটিকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং দুজনের জুটি আরো বেশি সফল হয়েছে। কিছুদিন আগেই পাঠান সিনেমাতে সালমান এবং শাহরুখ খানের জুটিকে দেখা দিয়েছিল। সম্ভাবনা রয়েছে সালমান শাহরুখ জুটিকে আরো একবার দেখা যাবে টাইগার থ্রি ছবিতে। দশকের ইচ্ছা পূরণে বড় পরিকল্পনা করেছেন নির্মাতারা এবং শোনা যাচ্ছে শাহরুখ খান শীঘ্রই সালমান খানের এই সিনেমায় ক্যামিও সিকুয়েন্সের শুটিং শুরু করতে পারেন। দুজনে এই সেটে একসঙ্গে কাজ করবেন বলেও জানা যাচ্ছে।

বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান এবং সালমান খান ৮ মে থেকে ওই সিকুয়েন্সের জন্য শুটিং শুরু করবেন। এই ছবিটি তৈরি করা হচ্ছে যশ রাজ ফিল্মসের ব্যানারে। এই শুটিংয়ের কাজ প্রায় পাঁচ থেকে সাত দিন পর্যন্ত চলবে এবং শুটিং চলাকালীন শাহরুখ খান এবং সালমান খান শুটিংয়ের জন্য একই সেটে থাকবেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে ছবিটির এই দৃশ্যটি সিনেমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শাহরুখ খান এবং সালমান খান একসঙ্গে এই অ্যাকশনের পরিকল্পনা করেছেন। এছাড়াও সিনেমার গল্পের দিক থেকে বিচার করলে এই ছবিটিতে এই সিকোয়েন্স বেশ গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে। এই সিকুয়েন্স এর পরিকল্পনা করার জন্য ছয় মাসের বেশি সময় লেগেছিল। যে দৃশ্যটি চিত্রায়িত করা হবে তা চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে, সেই কারণে নির্মাতারা এটি বড় পরিসরে শুটিং করতে চাইছেন। বলা হচ্ছে এই দৃশ্যের মাধ্যমে টাইগারের টাইমলাইনে পাঠানের এন্ট্রি দেখানো হবে, যা দেখে দর্শকদের অত্যন্ত ভালো লাগবে।

জানিয়ে রাখি সালমান খান ছাড়াও টাইগার থ্রি সিনেমায় অভিনয় করছেন ইমরান হাশমি এবং ক্যটরিনা কাইফ। এই ছবিটি পরিচালনা করছেন মণীশ শর্মা। হিন্দি তামিল ও তেলেগু ভাষায় দীপাবলি উপলক্ষে এই ছবিটি মুক্তি পাবে। এই সিনেমাটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় মুভি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026