নিউজ

মমতা-মোদী এক মঞ্চে, মমতাকে কটাক্ষ বঙ্গ বিজেপির

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ায় তৃণমূলের দুই বর্ষীয়ান নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে দল। এবার এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বঙ্গ বিজেপির। শনিবার এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন বিজেপি।

পূর্ব মেদিনীপুর জেলার এগরার টিএমসি বিধায়ক সমরেশ দাস ও দলের কমিউনিটি ব্লক সভাপতি সিদ্ধেশ্বর বেরার সঙ্গে মেদিনীপুরের সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার এগরা বার্ষিক মেলার উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। তিনজনই মঞ্চ ভাগ করে নিয়ে বক্তব্য রাখেন ওই অনুষ্ঠানে। এই ঘটনার কয়েক ঘন্টা পরে, টিএমসি সিদ্ধেশ্বর বেরাকে তার পদ থেকে সরিয়ে দেয় এবং দলের অভিজ্ঞ নেতা ও বিধায়ক সমরেশ দাসকে কারণ দর্শনের নোটিশ পাঠিয়েছে।

আরও পড়ুন : কংগ্রেস নয়, মোদী সরকারের আমল থেকেই ভারতের আমূল পরিবর্তন

শনিবার, রাজ্য বিজেপি নেতারা টিএমসি সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে জানতে চান ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তিনি যখন বক্তৃতা দেবেন, তখন তিনিও নিজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন কি না। মোদি ১১ জানুয়ারি কলকাতা পোর্ট ট্রাস্টের দেড়শতম বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। মোদি ১০ জানুয়ারী শহরে পৌঁছাবেন এবং রাজ ভবনে রাত কাটাবেন।

‘প্রধানমন্ত্রীর সাথে মঞ্চ ভাগ করে নেওয়ার পরে কি তিনি নিজের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? মেলার উদ্বোধন একটি সামাজিক অনুষ্ঠান ছিল এবং আয়োজকরা সেখানে জন প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিলেন। এটি কোনও রাজনৈতিক অনুষ্ঠান ছিল না। মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন নিয়ে তিনি ভয় পেয়েছেন।’ বলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026