রাজ্য

সম্ভাবত বিরোধী দলনেতা হচ্ছেন শুভেন্দু অধিকারী

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে সবাই আশা করেছিল যে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু বাস্তবে ঠিক উল্টো ঘটনা ঘটলো। তৃণমূল কংগ্রেস ২৯৪ আসনের মধ্যে ২১৩ আসন নিয়ে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছে। আজ বঙ্গবাসীর রায়ে ফের বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির মধ্যে থেকে শুধুমাত্র শুভেন্দু অধিকারী মমতার সাথে টক্কর টক্করে লড়াই করেছে। এমনকি শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মমতাকে হারিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই বঙ্গ বিজেপিতে শুভেন্দুর গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে।

বিজেপি দলীয় সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী হওয়ার অভিজ্ঞতা থাকায় মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা পদে অগ্রাধিকার দিতে চাইছে গেরুয়া শিবির। এমনকি ইতিমধ্যে হয়তো শুভেন্দুর নামে পদের জন্য বেছে নেওয়া হয়েছে। আজ বিকেলে এই নাম ঘোষণা হওয়ার কথা আছে। আসলে শুভেন্দু বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব। সে নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম সঞ্চালক ছিল। তারপর নন্দীগ্রামের দীর্ঘদিন তৃণমূল বিধায়ক ছিলেন তিনি। শেষ পর্যন্ত মমতার সাথে হাড্ডাহাড্ডি লড়াই উপহার করে জিতে গেছেন তিনি। এখন গেরুয়া শিবির মমতার প্রতিপক্ষ হিসেবে শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে ভাবতে পারে। এই নিয়ে কোন সন্দেহ নেই বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞদের।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ মমতার মুখ্যমন্ত্রী শপথগ্রহণের পর শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, ‘ভোটে হেরে তিনি মুখ্যমন্ত্রী হলেন। এর আগে বাংলায় কখনো এরকম হয়নি। মমতা তার ২১৩ জন বিধায়ক এর মধ্যে কাউকে খুঁজে পেল না যাকে মুখ্যমন্ত্রী করা যায়। এর জন্যই আমি তৃণমূলকে লিমিটেড কোম্পানি বলি।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026