Categories: দেশনিউজ

Bank Holidays: আগামীকাল শনিবার কি বন্ধ থাকবে ব্যাঙ্ক? চেক করে নিন RBI প্রকাশিত ছুটির তালিকা

আপনার যদি এই জুলাই মাসে ব্যাংক সম্পর্কিত কোন কাজ থাকে তাহলে আরবিআই আপনাদের জন্য নিয়ে এসেছে একটি বড় ঘোষণা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সরাসরি জানিয়ে দিয়েছে, এই মাসের আগামী এই কয়েকদিনে ব্যাংকগুলি বেশ কিছুদিন বন্ধ থাকবে। প্রথমেই প্রশ্ন জাগছে, কাল শনিবার ২০ জুলাই কি ব্যাঙ্ক বন্ধ থাকবে? আপনাদের জানিয়ে রাখি, ভারতের ব্যাংকগুলি আগামীকাল, ২০ জুলাই, ২০২৪ তারিখে, শনিবার খোলা থাকবে। কারণ এটি জুলাই মাসের তৃতীয় শনিবার, এবং মাসের তৃতীয় ও পঞ্চম শনিবারগুলিতে ব্যাংকগুলি স্বাভাবিকভাবেই কাজ করে। তবে মাস শেষ হওয়ার আগে বেশ কিছুদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ছুটির দিনের তালিকা দেখতে চাইলে এখানেই দেখে নিন।

১) ২১ জুলাই: রবিবার সারা দেশেই বন্ধ থাকবে ব্যাংক।

২) ২৭ জুলাই: মাসের চতুর্থ শনিবার গোটা দেশের ব্যাংক বন্ধ থাকবে।

৩) ২৮ জুলাই: এদিন রবিবার। সারা দেশেই বন্ধ থাকবে ব্যাংক।

ব্যাঙ্কের ছুটি থাকার কারণে গ্রাহকদের কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। যেমন, টাকা জমা করা, টাকা তোলা, চেক ডিপোজিট করা, চেক ক্যাশ করা, নতুন অ্যাকাউন্ট খোলা, ঋণ নেওয়া বা ঋণ পরিশোধ করা ইত্যাদি কাজে সমস্যা হতে পারে। তাই ব্যাংকের ছুটি সম্পর্কে আগে থেকেই জেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ভালো। বর্তমানে ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা থাকায় কিছুটা হলেও এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন গ্রাহকরা। মোবাইল ব্যাংকিং, UPI এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তারা ব্যাংকের অনেক কাজ সম্পন্ন করতে পারবেন। তবে জরুরি কাজের জন্য ব্যাংকে যেতে হলে আগে থেকেই জেনে নিয়ে যেতে হবে যে ব্যাংক খোলা আছে কিনা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026